দল বদলে চমক, মোহনবাগান ছাড়লেন তারকা ডিফেন্ডার

দল বদলের বাজার বড়সড় চমক দিলেন তিরি। বুধবার সোশ্যাল সাইটে মোহনবাগান ছাড়ার কথা ঘোষণা করলেন স্প্যানিশ এই ডিফেন্ডার। চোটের জন্য গত মরসুমে সেভাবে মাঠে নামা হয়নি। নিজেকে প্রমাণ করতে পারলে আগামী বছরও তিরিকে দলে রেখে দেওয়ার পরিকল্পনা করেছিলেন সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। কিন্ত নিজেই দল ছেড়ে দিলেন তিরি।

সমাজ মাধ্যমে সবুজ মেরুন ছাড়ার কথা ঘোষণা করলেন বাগানের অন্যতম সেরা তারকা তিরি। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। যেখানে তিরি ধন্যবাদ জানিয়ে লিখেছেন, 'গত ৩ বছরের জন্য অসংখ্য ধন্যবাদ এটিকে মোহনবাগানকে। যে সমস্ত সমর্থকরা ভালোবাসা দিয়েছেন তাদের ধন্যবাদ। এখন সময় বিদায় জানানোর। নতুন সুযোগ পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত।'

১

কোথায় যাচ্ছেন তিরি। সূত্রের খবর মোহনবাগান ছেড়ে মুম্বই পাড়ি দিচ্ছেন তিনি। এই খবর সামনে আসতেই মন খারাপ মোহনবাগান সমর্থকদের।কারণ গত কয়েক মরসুম ধরেই এটিকে মোহনবাগানের নিয়মিত সদস্য হয়ে উঠে ছিলেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

২

গত এফসি কাপের গ্রুপ পর্যায় গোকুলাম এফসি ম্যাচে চোট পেয়েছিলেন তিরি। এরপর দীর্ঘ কয়েক মাস ফুটবলের বাইরে থাকতে হয় ফেরান্দোর দলের এই রক্ষণের ফুটবলারকে। চোট মুক্ত হয়ে নতুন বছরেই শুরুতেই কলকাতায় চলে আসেন তিরি। রিহ্যাবও শুরু করেন। চোট সারিয়ে সম্প্রতি আয়োজিত হওয়া সুপারকাপে মাঠে নামেন তিনি। শুধু মাঠে নামাই নয় সবুজ মেরুন ব্রিগেডের হয়ে বেশ ভালো খেলেছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

3

কিন্তু আপাতত সবুজ মেরুনকে বিদায় জানিয়ে দিলেন তিরি। ফলে ডিফেন্স নিয়ে কিন্তু করে ভাবতে হবে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+