বিপদের সময়ে বাগানের ভরসা সেই দেবাশিস! তাঁর উদ্দ্যোগে এই মাসেই বাগানে আসছে চতুর্থ বিদেশি
কলকাতা লিগের মাঝপথে চতুর্থ বিদেশি বাছতে নাজেহাল মোহনবাগান। এই পরিস্থিতিতে বাগানের চতুর্থ বিদেশি নিশ্চিত করতে উদ্দ্যোগী হলেন প্রাক্তন অর্থ সচিব দেবাশিস দত্ত।
দলের সঙ্গে না থেকেও বেশ ভাল মতোই দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন মোহানবাগানের প্রাক্তন অর্থ সচিব দেবাশিস দত্ত। বিপদে এখনও তিনিই মাসিহা।

মোহনবাগানে ডিডি যে এখনও একটা ফ্যাক্টার, তা ফের এক বার বোঝা গেল চতুর্থ বিদেশী আনার ক্ষেত্রে ডিডি-র নেওয়া উদ্দ্যোগে।
আধুনিক ফুটবলের সঙ্গে মানিয়ে ফুটবলার আনার বিষয়ে যে নৈপূন্যতা প্রয়োজন, তা এখনও ঠিক মতো শিখে উঠতে পারেননি মোহনবাগানের বর্তমান ফুটবল সচিব বাবুন ব্যানার্জী। কয়েক দিন অনুশীলনে দেখে উগান্ডার মিডফিল্ডার বোবানকে বাতিল করে দেন বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী। কিন্তু বোবানকে বাতিল করলেও লিগের মাঝ পথে চতুর্থ বিদেশী পেতে যাতে বাগানের সমস্যা না হয়, সেই কারণে নিজে থেকেই উদ্দ্যোগী হলেন দেবাশিস।
বর্তমান শাষক গোষ্ঠী তাঁকে ছেটে ফেললেও ক্লাবের সব খবরই রাখেন বাগানের দেবাশিস। বোবানকে ছেঁটে ফেলার খবর কানে আসতেই তাই সচিব অঞ্জন মিত্রকে ফোন করে নিজের উদ্দ্যোগে চতুর্থ বিদেশি আনার কথা জানান দেবাশিস। তিনি সচিবকে বলেন, '১ সেপ্টেম্বর থেকে ইউটা কিনোয়াকির সঙ্গে চুক্তি রয়েছে বাগানের। সেক্ষেত্রে যদি তাঁকে দশ দিন আগে শহরে নিয়ে আসা হয়, তা হলে বিশেষ কিছুই সমস্যা হবে না।
শুধু দশ দিনের টাকা চুক্তির টাকার সঙ্গে জুড়ে দিলেই চলবে। পাশাপাশি দলের সঙ্গে আগে খেলার সুবাদে কোচ এবং ফুটবলারদের সঙ্গে মানিয়ে নিতেও বেশি সময় লাগবে না ইউটার।'
দেবাশিসের সঙ্গে কথা বলে সন্তুষ্ট অঞ্জন ইতিমধ্যেই ইউটাকে শহরে আনার জন্য সবুজ সঙ্কেতও দিয়ে দিয়েছেন ডিডিকে। সচিবের থেকে গ্রীন সিগন্যাল পেয়ে ইউটাকে শহরে আনার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।
নিজের এই উদ্দ্যোগে শুধু ক্লাবের চতুর্থ বিদেশীর সমস্যাই মেটালেন না দেবাশিস, সমর্থকদের রোষের মুখ থেকেও বাঁচালেন বর্তমান শাষক গোষ্ঠীর সেনাপতি অঞ্জন মিত্রকে।।












Click it and Unblock the Notifications