Football Transfer: ইস্টবেঙ্গলে যোগ দিলেন মহমেডানের গোলমেশিন, মিজো ডেভিডের সঙ্গে চুক্তি ৩ বছরের
Football Transfer: কলকাতা প্রিমিয়ার লিগ শুরুর আগে ইমামি ইস্টবেঙ্গল এফসি অনুশীলনে নেমে পড়েছে। আজ ক্লাবের তরফে জানানো হলো, ডেভিড লালহ্লানসাঙ্গা (David Lalhlansanga)-র দলবদলের কথা।
গত মরশুমে কলকাতা প্রিমিয়ার লিগে সর্বাধিক গোল করেছিলেন এই মিজো ফুটবলার। তাঁকে ধরে রাখার চেষ্টা চালিয়েছিল মহমেডান স্পোর্টিং। যদিও ডেভিড তিন বছরের চুক্তিতে যোগ দিলেন ইমামি ইস্টবেঙ্গলে।

গত মরশুমে ডেভিড মহমেডানের কলকাতা প্রিমিয়ার লিগেই ২১টি গোল করে দলকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা নেন। ডুরান্ড কাপে ৬টি গোল করে পান সোনার বুট। আই লিগে ৫টি গোল করেন। মহমেডান স্পোর্টিংও সামনের আইএসএল খেলবে। কিন্তু ডেভিড সেই টুর্নামেন্টে নামবেন লাল হলুদ জার্সি পরে।
দীপেন্দু বিশ্বাস-সহ মহমেডানের কর্তারা দফায় দফায় বৈঠক করেছিলেন ডেভিডে সঙ্গে। যদিও তাতে লাভ হয়নি। গত এপ্রিলেই স্পষ্ট হয়ে গিয়েছিল ডেভিড দলবদলের পথে হাঁটছেন। লাল হলুদ কর্তাদের সম্মতিও দিয়ে রেখেছেন। সেই জল্পনায় আজ সিলমোহর পড়ল ইমামি ইস্টবেঙ্গলের প্রেস বিবৃতিতে।
আইজল এফসির যুব দলের হয়ে খেলার পর সিনিয়র টিমে জায়গা পান ২০১৯-২০ মরশুমে। তিন বছর সেখানে কাটিয়ে গত বছরই ডেভিড আসেন মহমেডানে। তাঁর দুরন্ত পারফরম্যান্স জাতীয় দলেও সুযোগ এনে দেয়। কুয়েত ও কাতারের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলিতে তিনি ভারতীয় দলে ছিলেন।
ইমামি ইস্টবেঙ্গল এফসির হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ডেভিডকে অনেক দিন ধরেই নেওয়ার চেষ্টা করছিলাম। কলকাতা প্রিমিয়ার লিগ ও ডুরান্ড কাপে সর্বাধিক গোলদাতা হয়ে ডেভিড আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তখন থেকেই ডেভিডকে আমার ভবিষ্যৎ পরিকল্পনায় রাখি। তাঁর মতো রত্নকে পেয়ে আমি খুব খুশি।
ইমামি গ্রুপের বিভাস বর্ধন আগরওয়ালের কথায়, ভারতীয় ফুটবলের বিপজ্জনক স্ট্রাইকার হওয়ার সব রসদ ডেভিডের মধ্যে রয়েছে। তিনি ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন। আশা করব, আমাদের দলের হয়ে খেলে তিনি আরও অনেক কিছু অর্জন করতে পারবেন।
২২ বছরের মিজো স্ট্রাইকার ডেভিড বলেছেন, ইস্টবেঙ্গল বড় ক্লাব। সারা ভারতে কয়েক লক্ষ সমর্থক রয়েছেন। সেই প্যাশনেট ফ্যানেদের সামনে আমি খেলতে বরাবরই পছন্দ করি। ভারতীয় দলে মহেশ, নন্দ, লালচুননুঙ্গাদের সঙ্গে সময় কাটিয়েছি। তাঁরা প্রত্যেকেই খুব সাহায্য করছেন। আমাকে আরও ভালো কিছু করার প্রেরণা দিচ্ছেন। আমি ইস্টবেঙ্গলের হয়ে সেরাটাই মেলে ধরতে প্রস্তুত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications