David Beckham: বিদায় নেওয়ার আগে বাদশার বাড়িতে বেকহ্যাম, বলিউড পার্টিতে মাতলেন, দেখুন ভিডিও
তিন দিনের সফরে ভারতে এসেছিলেন ব্রিটিশ ফুটবলের নক্ষত্র ডেভিড বেকহ্যাম। এই সফরে ঠাসা ক্রীড়াসূচি ছিল বেকহ্যামের। তবে শেষবেলায় একেবারে বলিউড বাদশার বাড়িতে উপস্থিত হলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। বাদশার সঙ্গে যুগলবন্দি দিয়েই ভারত সফর শেষ করলেন বেকহ্যাম। বৃহস্পতিবার রাতে শাহরুখ খানের বাড়িতে যান কিংবদন্তি এই ফুটবল ব্যক্তিত্ব।
তিনদিনের এই সফরে একদিকে যেমন গুজরাতে গিয়েছিলেন তেমনই বেশিরকভাগ সময়টাই কাটিয়েছেন মু্ম্বইতে। বুধবার ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের অন্যতম আর্কষণ ছিলেন বেকহ্যাম। মাঠে ঢুকে দু'দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন বেকহ্যাম। গ্যালারির দিকে হাত তুলে দর্শকদের অভিবাদন গ্রহন করেন ইংরেজ তারকা ফুটবলার। সেমিফাইনালের আগে দু'দেশের জাতীয় সঙ্গীতের সময় সচিন ও বেকহ্যামকে বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এরপর বলিউত তারকাদের সঙ্গেও দেখা যায় ব্রিটিশ তারকা ফুটবলারকে। শাহরুখ খান আলাদা ভাবে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানান বেকহ্যামকে। ফুটবল তারকার জন্য বাড়িতে বিশেষ পার্টির বন্দোবস্ত করেন কিং খান। যদিও কারা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে, কী কারণে এই পার্টি, সবটাই প্রচারের আলো থেকে দূরে রেখেছেন শাহরুখ।
সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ক্যাজুয়াল পোশাকে নিঃশব্দেই মন্নতে প্রবেশ করেন বেকহ্যাম। সেই সময় একাধিক লাক্সারি গাড়ি ঢুকতে দেখা যায় শাহরুখ খানের বিলাসবহূল বাংলোতে।
বলিউড বাদশা আগেই জানিয়ে ছিলেন, বেকহ্যাম আর তাঁর সাক্ষাৎ একেবারেই ব্যক্তিগত। এখানে সংবাদমাধ্যমের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। তবুও অনুরাগীরা অধীর অপেক্ষায় ছিলেন দুই তারকাকে মুখোমুখি দেখার জন্য। রাত বাড়তেই সোশাল মিডিয়ায় ফাঁস হল পার্টির ছবি।
David Beckham arrives at Mannat ❤️🔥 #ShahRukhKhan #Mannat #DavidBeckham pic.twitter.com/avg3WYLpR1
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) November 16, 2023
মুম্বইয়ে নিজেদের বাড়িতে ফুটবল তারকার জন্য পার্টি রেখেছিলেন বলিউড অভিনেত্রী সোনম কপূর ও তাঁর শিল্পপতি স্বামী আনন্দ আহুজা। পার্টিতে ভিড় জমিয়েছিলেন বলিউডে একাধিক তারকাও। সেই তালিকায় ছিলেন অর্জুন কপূর, মালাইকা অরোরা, করিশ্মা কপূরের মতো তারকারা।
বেকহ্যাম ইউনিসেফের গুডউইল অ্য়াম্বাসেডর হিসেবে তিনদিনের জন্য ভারত সফরে আসেন। তিনি যান আম্বানি পরিবারেও। ডেভিড বেকহ্যামের সঙ্গে ছবি তুলেছেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি, ইশা আম্বানি, আকাশ আম্বানি, শ্লোকা মেহতা, রাধিকা মার্চেন্টরা। এ দিন আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক নীতা আম্বানি বেকহ্যামের নাম লেখা এবং তাঁর বরাবরের ৭ লেখা মুম্বই ইন্ডিয়ান্সের একটি জার্সি নম্বর উপহার দেন।
বেকহ্যাম নিজেও খুশি ভারতে দেওয়ালি উৎসবা এবং ক্রিকেট পার্বণের সময় আসতে পেরে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications