বিশ্বকাপে নামার আগেই স্বস্তির খবর স্পেনের শিবিরে

বিশ্বকাপে মাঠে নামার আগেই খুশির খবর স্পেনের শিবিরে। চোট কাটিয়ে পুরোদমে অনুশীলন শুরু করলেন তারকা ফুটবলার দানি কারভাজল। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোট পান কারভাজল।

বিশ্বকাপে মাঠে নামার আগেই খুশির খবর স্পেনের শিবিরে। চোট কাটিয়ে পুরোদমে অনুশীলন শুরু করলেন তারকা ফুটবলার দানি কারভাজল। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোট পান কারভাজল। এর পরই তাঁকে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকেরা। চলে লাগাতার ফিটনেস ট্রেনিং, ফিজিও-এর তত্বাবধানে বিশ্বকাপের আগে দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা চালান কারভাজল।

বিশ্বকাপে নামার আগেই স্বস্তির খবর স্পেনের শিবিরে

চোট গুরুতর জানার পর আশঙ্কার কালো মেঘ ছেয়ে যায় স্পেনের শিবিরে। বিশ্বকাপের প্রথম দিকে তাঁর সার্ভিস কতটা পাওয়া যাবে, তা নিয়েও সন্দেহ ছিল স্পেন কোচিং স্টাফেদের।

অবশেষে সব জল্পনা উড়িয়ে দিয়ে অনুশীলনে নামলেন কারভাজল। এদিন পুরোদমে দলের অন্যদের সঙ্গে অনুশীলন করেন তিনি।

চোট সারিয়ে পুরোদমে অনুশীলন শুরু করলেও, কারভাজলের আঘাত নিয়ে একেবারেই ঝুঁকি নিতে নারাজ স্পেনের মেডিক্যাল টিম। তাঁর আরও সময় দিতে চান এই তারকা ফুটবলারকে, যাতে পুরোপুরি ভাবে তরতাজা হয়ে মাঠে নামতে পারেন তিনি এবং একটু ধাক্কাধাক্কি হলেও যাতে পুরনো জায়গায় চোট না বাড়ে। সেক্ষেত্রে শুক্রবার পর্তুগালের বিরুদ্ধে প্রথম ম্যাচে কারভাজলের সার্ভিস পাবে না লোপেতগুইয়ের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+