ঘরের মাঠে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর পেনাল্টিতে হেরে বিদায় রাশিয়ার

ক্রোয়েশিয়ার কাছে নির্ধারিত সময়ে ২-২ হওয়ার পর পেনাল্টিতে ৩-৪ গোলে হেরে বিদায় নিল রাশিয়া।

ঘরের মাঠে বিশ্বকাপ। চেনা পরিবেশে দারুণ শুরু করেছিলেন ড্যানিয়েল চেরিসেভরা। উদ্বোধনী ম্যাচেই দারুণ শুরুটা হয়েছিল। আর শেষটা হল লড়াই করে। ক্রোয়েশিয়ার কাছে নির্ধারিত সময়ে ২-২ হওয়ার পর পেনাল্টিতে ৩-৪ গোলে হেরে বিদায় নিল রাশিয়া। সেমি ফাইনালে গেল ক্রোয়েশিয়া।

পেনাল্টিতে হেরে বিদায় রাশিয়ার

বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়ে যাত্রা শুরু। গ্রুপ স্টেজের বাধা পেরিয়ে শেষ ১৬-র ম্যাচে স্পেনকে পেনাল্টিতে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছিল রাশিয়া। ঘরের মাঠে ভালো কিছু হবে, এমনটাই আশা করেছিলেন সকলে। চেরিসেভ ৩১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়েও দিয়েছিলেন। তবে চল্লিশ মিনিট পেরোনোর আগেই আন্দ্রেজ ক্র্যামারিচ হেডে গোল করে সমতা ফেরান।

তারপরে নির্ধারিত ৯০ মিনিটে দুই দল কয়েকটি সুযোগ পেলেও গোল আসেনি। খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে। ১০০ মিনিটের মাথায় ডিফেন্ডার ভিদা সেট পিস থেকে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন। তারপরে ১১৫ মিনিটে ফের গোল শোধ করে রাশিয়া। ২-২ করেন মারিও ফার্নান্ডেজ।

শেষে টাইব্রেকারে ৩-৪ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। ক্রোয়েশিয়া সেমিফাইনালে পৌঁছে গেল। সেমিতে লুকা মডরিচরা খেলবেন হ্যারি কেনের ইংল্যান্ডের সঙ্গে।

রাশিয়ার কাছে সুযোগ ছিল সোভিয়েত ভাঙার পরে প্রথমবার সেমিফাইনালে যাওয়ার। তবে ঘরের মাঠে দুরন্ত লড়াই করেও হার মানতে হল রাশিয়াকে। সার্বিকভাবে এগিয়ে থাকা ক্রোয়েশিয়া মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+