ফিফা বিশ্বকাপ ২০২২-এর স্কোয়াড ঘোষণা করল গত বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়া
ফিফা বিশ্বকাপ ২০২২-এর স্কোয়াড ঘোষণা করল গত বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়া
বিগত সংস্করণের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার দিনই কাতার বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করল ক্রোয়েশিয়া। দলে রয়েছে একাধিক চমক।

ডিফেন্সকে মজবুদ করতে দলে লিভারপুলের প্রাক্তন ডিফেন্ডার:
ল্যাকটো ডালিচের এই স্কোয়াডে রয়েছে একাধিক চমকপ্রদ নাম। লিভারপুলের প্রাক্তন ডিফেন্ডার ডিজান লভরেন সুযোগ পেয়েছেন স্কোয়াডে। জস্কো ভার্ডিলোর সঙ্গে তিনি রয়েছেন দলে। ডিফেন্সিভ লাইনে আরও আছে ডোমাগোজ ভিদা, বোর্না বারিসিচ, জোসিপ জুরানোভিচ, বোরনা সোসা, জোসিপ স্ট্যানসিচ, মার্টিন এরলিক এবং জোসিপ সুতালো।

মিডফিল্ডের নেতৃত্বে লুকা মদ্রিচ:
কাতারে ক্রোয়েশিয়ার মিডফিল্ডের নেতৃত্বে থাকবেন রিয়াল মাদ্রিদেদর তারকা লুকা মদ্রিচ। মার্সেলো ব্রোজোভিচ. কোভাসিচের মতো হাইপ্রোফাই ফুটবলাররা থাকবে তাঁর সঙ্গে। দেশের হয়ে ১৫৪টি ম্যাচ খেলেছেন মদ্রিচ এবং নিশ্চিত ভাবে তিনি চাইবেন ২০১৮-এ অল্পের জন্য যে খেতাব হাতছাড়া হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে না হয় কাতারে। এই বারের বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মদ্রিচ। ডালিচের দলে সুযোগ পেয়েছেন ইভান পারিসিচ, আন্দ্রেজ কামারিক এবং আন্তে বুদিমির। ক্রোয়েশিয়ার স্কোয়াডে রয়েছেন হাজডুক স্পিলিটের হয়ে ভাল খেলা মার্কো লিভাজাও।

বাদ একাধিক বড় নাম:
তবে, এ বারের বিশ্বকাপের দলে জায়গা করতে পারেননি নেডিলজকো লাবরোভিচ এবং ডমিনিক কোতারস্কি। গোলরক্ষকদের মধ্যে দলে সুযোগ পয়েছেন ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুসিচ এবং ইভো গ্রাবিচ। ডিফেন্সে জায়গা করতে পারেননি কালেটা-কার এবং মারিন পোনগ্রাসিচ। মিডফিল্ডে জায়গা করতে ব্যর্থ হয়েছেন লুকা ইভানুসিচ এবং জোসিপ মিসিচ। ক্রোয়েশিয়ার ফরওয়ার্ড লাইন থেকে বাদ পড়েছেন জোসিপ ব্রিকালো এবং অ্যান্তোনিও মিরকো কোলাক।

বিশ্বকাপের জন্য ক্রোয়েশিয়ার স্কোয়াড:
গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুসিচ এবং ইভো গ্রাবিচ
ডিফেন্ডার: ডিজান লভরেন, জস্কো ভার্ডিলো, ডোমাগোজ ভিদা, বোর্না বারিসিচ, জোসিপ জুরানোভিচ, বোরনা সোসা, জোসিপ স্ট্যানসিচ, মার্টিন এরলিক এবং জোসিপ সুতালো
মিডফিল্ডার: লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লাভরো মাজের, ক্রিস্টিজান যাকিচ, লুকা সুচিচ
ফরওয়ার্ড: ইভান পারিসিচ, আন্দ্রেজ কামারিক, আন্তে বুদিমির, ব্রুনো পেটকোভিচ, মিসলাভ ওরসিচ, মার্কো লিভাজা












Click it and Unblock the Notifications