Cristiano Ronaldo: রেকর্ডের আরও এক নাম রোনাল্ডো, জন্মদিনে ফিরে দেখা সিআরসেভেনের মাইলস্টোন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ৫ ফেব্রুয়ারি। এই দিনটা বর্তমান বিশ্ব ফুটবলে অত্যন্ত উল্লেখযোগ্য। কারণ এই সময়ে অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডোর জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে পর্তুগালের মাদিরিয়াতে জন্মগ্রহণ করেন সিআরসেভেন। দ্রারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হওয়া, সেখান থেকে বিশ্ব ফুটবলের এক রূপকথার নায়ক হয়ে উঠার একত কাহিনীর নাম রোনাল্ডো।

বর্তমান সময়ে কে সেরা? মেসি না রোনাল্ডো। এই নিয়ে তর্ক-বিতর্ক থাকতেই পারে। কেউ বলেন ট্রফি জয় এবং খেতাবের নিরিখে মেসিই ১ নম্বর, আবার রোনাল্ডোর পক্ষে রয়েছে একাধিক রেকর্ড। সিআরসেভেনের ৩৯তম জন্মদিনে এই প্রতিবেদনে তুলে ধরা হল তাঁর সৃষ্টি বেশ কিছু রেকর্ডকে।

Cristiano Ronaldo

পুরুষ ফুটবলার হিসাবে সবথেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে রোনাল্ডোর নামের পাশেই। এখনও পর্যন্ত পর্তুগালের জার্সিতে ২০৫টি ম্যাচ খেলেছেন সিআরসেভেন। সিনিয়র পর্যায়ে ফুটবলে প্রথম ফুটবলার হিসাবে ৮০০ গোল করার কৃতিত্ব রয়েছে রোনাল্ডোর। ক্লাব এবং দেশের জার্সিতে গোলের নিরিখে এই রেকর্ড সৃষ্টি করেছেন পর্তুগিজ মহাতারকা।

সবথেকে বেশি আন্তর্জাতিক গোল করার রেকর্ডও সৃষ্টি করেছেন রোনাল্ডো।এখনও পর্যন্ত ১২৮টি গোল করেছেন সিআরসেভেন। একমাত্র ফুটবলার হিসাবে টানা ১১টি আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করার নজির আছে রোনাল্ডোর। ২০০৪ থেকে ২০২২ মোট ১১টি আন্তর্জাতিক ইভেন্টে খেলেছেন, সব কটিতেই গোল করেছেন।

প্রথম আন্তর্জাতিক ফুটবলার হিসাবে ১০টি হ্যাটট্রিক আছে রোনাল্ডোর। পর্তুগালের হয়ে ১০টি হ্যাটট্রিক করেছেন সিআরসেভেন। পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির আছে রোনাল্ডোর। সবথেকে বেশি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ (১৮৩) খেলার নজির আছে সিআরসেভেনের। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা তিনিই। ১৪০টি গোল করেছেন।

তরুণ রোনাল্ডোর প্রতিভা দেখে ২০০৩ সালে ১২.২৪ মিলিয়ন পাউন্ড দিয়ে তাঁকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসেন অ্যালেক্স ফার্গুসন। রোনাল্ডোকে দেওয়া হয় ম্যানচেস্টার ইউনাইটেডের ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সি। এ জার্সি পরে এক সময় মাঠ কাঁপিয়েছেন জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিক ক্যান্টোনা ও ডেভিড বেকহ্যামরা।

২০০৯ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এই পর্তুগিজ তারকাকে ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউনাইটেড থেকে কিনে নেয়। সেখানে গিয়ে ক্লাব ফুটবলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান। এরপর ২০১৮ সালে যোগ দেন জুভেন্তাসে। তিন মরশুম সেখানে কাটিয়ে ফিরে আসেন ম্যান ইউতে। কিন্তু সেখানে বেশি দিন টিকতে পারেননি। বর্তমানে সৌদি আরবের আল নাসেরে নাম লিখিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+