এবছরের 'ব্যালন ডি'অর' রোনাল্দোর
বিশ্বের সেরা ফুটবলারের শিরোপা জুটল সিআরসেভেনের ভাগ্যেই। এবছর ক্লাব ও আন্তর্জাতিক স্তরে চোখধাঁধানো পারফরম্যান্স করেছেন পর্তুগিজ সুপারস্টার। সঙ্গে দেশকে আন্তর্জাতিক টুর্নামেন্টে জিতিয়েও এনেছেন।
মাদ্রিদ, ৭ ডিসেম্বর : ব্যালন ডি'অরের লড়াই গত কয়েকবছর ধরেই চলছে শুধু পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্দো ও আর্জেন্তিনার লিওনেল মেসির মধ্যে। আর এবছরও মেসিকে ছাপিয়ে বিশ্বের সেরা ফুটবলারের শিরোপা জুটল সিআরসেভেনের ভাগ্যেই।
এখনও সরকারিভাবে জানানো হয়নি ঠিকই তবে গত ২৪ ঘণ্টায় এই নিয়ে ফুটবল দুনিয়া তোলপাড় হয়ে গিয়েছে। অনুষ্ঠানের আগেই খবর ফাঁস হওয়ায় তা নিয়ে হইচই শুরু হয়ে যায়। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো ডিপোর্তিবো নিশ্চিত করে জানিয়ে দিয়েছে যে এবছর রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্দোর কাছেই থাকবে এই সম্মান।

এবছর ক্লাব ও আন্তর্জাতিক স্তরে চোখধাঁধানো পারফরম্যান্স করেছেন পর্তুগিজ সুপারস্টার। সঙ্গে দেশকে আন্তর্জাতিক টুর্নামেন্টে জিতিয়েও এনেছেন। ফলে ভক্তদের বিচারে অনেকটা এগিয়ে রয়েছেন তিনি।
আগামী সোমবার ব্যালন ডি'অর ঘোষণা হবেষ তবে তার আগেই এই খবর ফাঁস হয়ে গিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের পরিচিত ক্রীড়া সাংবাদিক ফ্রান্সিস আগুইলার এই খবর জানিয়েছেন। এমনকী রোনাল্দো পুরষ্কৃত হওয়ার পরে ফরাসি ফুটবল সংস্থার তরফে তাঁর ইন্টারভিউ নেওয়া হবে, এমনটাও জানানো হয়েছে।
২০১৬ রোনাল্দোর কাছে স্বপ্নের বছর। গত ৩ বছরের মধ্যে ২ বার তিনি ইউয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। এবছর তিনি পর্তুগালের হয়ে ইউরো কাপ জিতেছেন। এবছরও তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার লিওনেল মেসি, নেইমার ও সুয়ারেস। এছাড়া আতলেতিকো মাদ্রিদের গ্রিজম্যান।
এবছরের ব্যালন ডি'অর পেলে এটি রোনাল্দোর চতুর্থ সম্মান হবে। এই সম্মান সবচেয়ে বেশি ৫ বার পেয়েছেন লিওনেল মেসি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications