ফ্রি-এজেন্ট রোনাল্ডো অনুশীলন করছেন রিয়াল মাদ্রিদে, ফের কি বার্নাবিউতে দেখা যাবে সিআর ৭ ঝড়?

ফ্রি-এজেন্ট রোনাল্ডো অনুশীলন করছেন রিয়াল মাদ্রিদে, ফের কি বার্নাবিউতে দেখা যাবে সিআর ৭ ঝড়?

জীবনের সম্ভবত শেষ বিশ্বকাপটি খেলে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৭ বছর বয়সী বিশ্ব ফুটবলের অন্যতম সেরা নক্ষত্র খালি হাতে ফিরতে হয়েছে কাতার থেকে।

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হয়েছে রোনাল্ডোকে:

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হয়েছে রোনাল্ডোকে:

মরক্কোর বিরুদ্ধে ০-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে সিআর ৭-এর দলের। তবে, পর্তুগালের বিদায়ের থেকে অনেক বেশি চর্চায় থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রি - কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালে দল থেকে বা পড়া। প্রথম একাদশে ফার্নান্দো স্যান্টোস শেষ দুই ম্যাচে স্থান দেননি রোনাল্ডোকে। তাঁকে পরিবর্ত ফুটবলার হিসেবে ব্যবহার করলেও পর্তুগালের তাতে লাভ হয়নি। তাঁর ছাঁটাই হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। তবে, জাতীয় দলের তিক্ত অভিজ্ঞতা সরিয়ে রোনাল্ডো নিজেকে তৈরি করার অনুশীলন শুরু করে দিয়েছেন।

রিয়াল মাদ্রিদে অনুশীলন সারছেন রোনাল্ডো:

রিয়াল মাদ্রিদে অনুশীলন সারছেন রোনাল্ডো:

বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছেন মাদ্রিদে এবং সেখানে রিয়াল মাদ্রিদে অনুশীলন সারছেন তিনি। বুধবার রিয়ালের তরফ থেকে এই কথা জানানো হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বকাপের মধ্যেই যৌথ সিদ্ধান্তে চুক্তি ছেদ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। তিনি বর্তমানে ফ্রি এজেন্ট। রিয়াল মাদ্রিদে দীর্ঘ ৯ বছর খেলেছেন রোনাল্ডো এবং ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার তিনি। নিজের সময়ে এই ক্লাবকে এনে দিয়েছেন একাধিক সাফল্য। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গেও রোনাল্ডোর সম্পর্ক দারুণ।

ইউরোপীয় ফুটবলে রোনাল্ডোর সাফল্যের সংক্ষিপ্ত খতিয়ান:

ইউরোপীয় ফুটবলে রোনাল্ডোর সাফল্যের সংক্ষিপ্ত খতিয়ান:

স্পোর্টিং সিপি-র হয়ে পেশাদার ফুটবলে পা রাখেন রোনাল্ডো, সেখান থেকে সই করেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ম্যানচেস্টারকে বিদায় জানিয়ে তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে যেখানে ৯ বছর কাটিয়েছেন রোনাল্ডো। রিয়াল ছাড়ার পর জুভেন্তাসে দুই মরসুম কাটিয়ে রোনাল্ডো দ্বিতীয় বারের জন্য ফেরেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে সংঘাতের কারণে চুক্তি থাকলেও ক্লাবের সঙ্গে তিনি সম্পর্ক ছেদ করেন। ইউরোপীয় ফুটবলে মোট ৯৪৯ ম্যাচে ৭০১টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো এবং তাঁর অ্যাসিস্ট সংখ্যা ২২৩টি। পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

মার্কার খবর অনুযায়ী আল নাসের-এ যোগ দেবেন রোনাল্ডো:

মার্কার খবর অনুযায়ী আল নাসের-এ যোগ দেবেন রোনাল্ডো:

বিখ্যাত স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ১ জানুয়ারি থেকে যোগ দেবেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। রোনাল্ডো যদি আরব দেশটিকে খেলেন তা হলে প্রতি মরসুমে তিনি ২০০ মিলিয়ন ডলার পাবেন। দুই বছরের চুক্তি আরবের ক্লাবটি রোনাল্ডোকে অফার করেছে। সৌদি আরবের ক্লাবটি রোনাল্ডো যদি সই করেন তা হলে তিনি খেলবেন লিয়ঁ'র প্রাক্তন কোচ রুডি গার্সিয়ার কোচিংয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+