মেসিকে টেক্কা রোনাল্ডোর, ব্যালন ডি অরের মঞ্চে ফের বাজিমাত রিয়াল তারকার

আর জল্পনা নয়, ফের একবার ব্যালন ডি অরের মঞ্চে মেসিকে টেক্কা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

একদিনের মধ্যেই ফের একবার পুরো বিশ্ব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পায়ের তলায়। যেখানে জোর আলোচনা হচ্ছিল সিআর সেভেনর লা লিগায় অফ ফর্ম নিয়ে। সেখান ফের একবার প্রমাণ হয়ে গেল বিশ্ব সেরা তিনিই। ফের নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এই নিয়ে পঞ্চমবারের জন্য ব্যালন ডি অর জিতে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু জিতলেন তাই নয়, পাশাপাশি ছুঁয়ে ফেললেম নিজের কঠিনতম প্রতিদ্বন্দ্বী মেসিকেও।

ব্যালন ডি অরের মঞ্চে ফের বাজিমাত

শেষ তিনের হাড্ডাহাড্ডি লড়াইতে এদিন রোনাল্ডোর সঙ্গে ছিলেন মেসি ও নেইমার। চার ও পাঁচ নমব্রে ছিলেন জিয়ানলুগি বুঁফো ও লুকা মর্ডিচ। প্যারিসের আইফেল টাওয়ার আয়োজিত হয়েছিল এবারের ব্যালন ডি অর। পুরস্কার জিতে স্বভাবতই খুশি তিনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, 'ভীষণ খুশি এই পুরস্কার পেয়ে, এরকম পুরস্কারগুলোর জন্য প্রত্যাশা নিয়ে পারফরম্যান্স করি। আমার এই পুরস্কার জয়ের পিছনে রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের ধন্যবাদ। তাঁদের সাহায্য ছাড়া এই পুরস্কার পাওয়া হত না। পাশাপাশি অন্যদেরও ধন্যবাদ যাঁরা আমাকে এই পুরস্কার জিততে সাহায্য করেছেন।'

Another dream come true. Unbelievable feeling. Thanks to my family, friends, teammates, coaches and everyone that stood by my side throughout the years.👌🏽🔝 pic.twitter.com/A9jyYswePD
— Cristiano Ronaldo (@Cristiano) December 7, 2017

২০০৪ সালে প্রথম বার ব্যালন ডি অর পান সিআর সেভেন। এরপর ২০১৩, ২০১৪ তে পরপর দুবার ব্যালন ডি অর পাওয়ার পর , ফের ২০১৬ ও ২০১৭ সালে পরপর দু'বার ব্যালন ডি অর স্বীকৃতি পেলেন পর্তুগিজ স্ট্রাইকার। এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই সাফল্যের পুরস্কার হিসেবে আন্তর্জাতিক ক্রীড়াসরঞ্জাম উৎপাদক সংস্থা তাঁকে একিট বিশেষ বুটও পুরস্কার দেয়। যদিও ব্যালন ডি অর ঘোষণার আগেই সেই বুটের ছবি নেটে দিয়ে দেন রোনাল্ডো। যাতে লেখা ছিল ২০১৭ সালের ব্যালন ডি অরও।

My AF1 CR7’s launch today on the Nike SNEAKRS app! #AF1#CR7
Go to https://t.co/adIUxXBRvm pic.twitter.com/4Enyjf4dw6
— Cristiano Ronaldo (@Cristiano) December 7, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+