Ronaldo vs Messi: বছরের শুরুতেই চোটের কবলে সিআরসেভেন, মেসিদের বিরুদ্ধে খেলতে পারবেন রোনাল্ডো?
নতুন বছরের শুরু থেকেই মেসি-রোনাল্ডো দ্বৈরথের অপেক্ষায় প্রহর গুনছিলেন ফুটবল প্রেমীরা। ইউরোপীয় ফুটবলের মায়া কাটিয়ে দুই মহাতারকা এখন ভিন্ন মহাদেশের ক্লাব ফুটবলের সদস্য। ফলে আগের মতো লা লিগা বা এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুই মহরথীর ম্যাচ অতীত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী ১ ফেব্রুয়ারি মেসি-রোনান্ডোর দ্বৈরথ হওয়ার কথা ছিল। কিন্তু দুই তারকার ম্যাচ দেখার সম্ভবনা কম।
প্রাক মরসুম প্রস্তুতিতে সৌদি আরব সফরে আসতে চলেছে ইন্টার মায়ামি। রোনাল্ডোদের ক্লাব আল নাসরের বিপক্ষে খেলবে মেসির মায়ামি খেলবে ১ ফেব্রুয়ারি। এর আগে ২৯ জানুয়ারি মায়ামি খেলবে আল হিলালের বিপক্ষে। ফুটবল প্রেমীদের কাছে অবশ্যই দুসংবাদ রোনাল্ডোর চোট। সিআরসেভেনের চোটের ইন্টার মায়ামি ম্যাচে তাঁর খেলা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সিআরসেভেন চোটের কথা সম্প্রতি আল নাসেরের মেডিক্যাল টিম জানিয়েছে ম্যানেজার লুইস ক্যাস্ট্রোকে। একাধিক আন্তর্জাতিক ক্রীড়া ওয়েবসাইটের তথ্য অনুসারে, গত দুই দিনে রোনাল্ডোকে ক্লাবের মেডিক্যাল ক্লিনিকে যেতে দেখা গিয়েছে। ক্লাবের ট্রিটমেন্ট সেশনেও দেখা গিয়েছে পর্তুগিজ মহাতারকাকে। তাঁর চোটচ গুরুতর হলে আসন্ন দুটো প্রীতি ম্যাচে খেলতে পারবেন না। ১ ফেব্রুয়ারির মধ্যে পুরোদস্তুর সুস্থ হয়ে না উঠলে বহু প্রতীক্ষিত মেসি-রোনাল্ডো লড়াইয়ে দেখা যাবে না রোনাল্ডোকে।
মেসি ও রোনাল্ডো এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছেন। মুখোমুখি দেখায় মেসি জিতেছেন ১৬ ম্যাচ, রোনালদো ১০টি। এই ম্যাচগুলোতে মেসির গোল ২১টি, রোনালদোর গোল ২০টি।কয়েক দিন আগেই আল নাসেরের হোম গ্রাউন্ডে হয়েছে এল ক্লাসিকো। প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদের খেলা দেখতে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি এবং স্প্যানিশ সংবাদমাধ্যমে তেমনই খবর।
এদিকে প্রাক মরসুম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মেসিদের। ইন্টার মায়ামিতে নাম লিখিয়ে প্রথম মরসুমেই ১৪ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি। ফলে আর্জেন্টাইন রাজপুত্র এখন মায়ামির স্বপ্নের সওদাগর। নতুন মরসুমে তাঁকে ঘিরে স্বপ্ন দেখছে মায়ামির সমর্থকরা। সৌদি সফরে নিজেদের শক্তি আরও এক ঝালিয়ে নেবে ইন্টার মায়ামি।
এদিকে, আর্জেন্টিনা দলের কোচের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন লিওনেল স্কালোনি । কিন্তু শেষ পর্যন্ত নিজের অবস্থান বদল করলেন লিওনেল মেসিদের কোচ। আগামী কোপা আমেরিকা পর্যন্ত মেসিদের কোচ থাকবেন স্কোলাোনিই। সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফাবিয়ান তাপিয়ার সঙ্গে সাক্ষাত্ করেছেন স্কালোনি। তারপরেই সিদ্ধান্ত নিয়েছেন কোপা আমেরিকা পর্যন্ত দলের কোচের পদে থাকবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications