ফ্যামিলি মোমেন্টে মজে সিআর সেভেন, তবে থাকছেন রিয়ালেই
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কাটাচ্ছেন ফ্যামিলি টাইম , কিন্তু নজরে সেই ফুটবল।
চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এই দুইয়ের মধ্যে দারুণ ব্যস্ত রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু তা বললে কী চলে। বাড়িতে দুই নতুন সদস্য গোল্ডেন টুইন রয়েছে। পাশাপাশি রয়েছে জুনিয়র রোনাল্ডোও। তাই সিআর সেভেন অনুশীলনের পাশাপাশি সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গেও।

নিজের গোল্ডেন টুইনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন সিআর সেভেন। ছবিতে পরিবারের দুই খুদে সদস্যদের সঙ্গে দেখা যাচ্ছে জুনিয়র রোনাল্ডোকেও।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="pt" dir="ltr">Estarás sempre connosco. Parabéns, pai. Parabéns, avô.🙏🏽❤️ <a href="https://t.co/3EljW0h4f7">pic.twitter.com/3EljW0h4f7</a></p>— Cristiano Ronaldo (@Cristiano) <a href="https://twitter.com/Cristiano/status/914108884025069569?ref_src=twsrc%5Etfw">September 30, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে এই মুহূর্তে লিগ টেবলের ছয় নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। ছ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। তবে দল ঘুরে দাঁড়াবে আশাবাদী জিদান। এদিকে রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর থাকা নিয়ে জল্পনা চলছেই কয়েক মাস ধরেই। এ বার সে ব্যাপারে মুখ খুললেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদাইন জিদান। তিনি জানিয়েছেন, 'রোনাল্ডো রিয়াল মাদ্রিদে কতদিন খেলবে তা নির্ভর করবে ক্লাব এবং সংশ্লিষ্ট ফুটবলারটির উপর। তবে দু' পক্ষের সম্পর্কে চিড় খায়নি। আগের মতোই রয়েছে। সুতরাং এই মুহূর্তে রোনাল্ডোর রিয়াল ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে।'
জিদানের এই বক্তব্যে খানিকটা হলেও আশ্বস্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ সমর্থকরা। এদিকে রবিবারই এস্পানিয়লের বিরুদ্ধে লা লিগার ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের। রিয়াল কোচ আশাবাদী পাঁচ ম্যাচ সাসপেনশনের পর মাঠে নেমে এই মুহূর্তে বেশ ভাল ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জিদান বলেছেন,' ম্যাচ খেলার এবং গোল করার জন্য মুখিয়ে রোনাল্ডো। আশা করছি, এস্প্যানিয়ল ম্যাচ থেকেই চেনা ছন্দে পাওয়া যাবে রোনাল্ডোকে। আর ওই ম্যাচ জিতে আমরাও লিগ টেবলে উপরের দিকে উঠে আসতে পারবো।'












Click it and Unblock the Notifications