ড্রেসিং রুম থেকেই রোনাল্ডোর ম্যাসেজ পিয়ের্স মর্গ্যানকে, পর্তুগালের প্রথম গোল নিয়ে কী বলেছিলেন তিনি

ড্রেসিং রুম থেকেই রোনাল্ডোর ম্যাসেজ পিয়ের্স মর্গ্যানকে, পর্তুগালের প্রথম গোল নিয়ে কী বলেছিলেন তিনি

পর্তুগালের প্রথম গোল নিয়ে একটা সাময়িক সংশয় তৈরি হয়েছিল মানুষের মনে। ব্রুনো ফার্নান্ডেজের ফ্রি কিক রোনাল্ডোর মাথার এক ইঞ্চিরও কম ব্যবধানে উপর দিয়ে জড়িয়ে যায় জালে। যে কেউ প্রথম দর্শনে বলবে গোলটি করেছেন রোনাল্ডো। গোলটির পর রোনাল্ডোও তা সেলিব্রেট করেন। দলের বাকি সতীর্থরাও সেই গোল সেলিব্রেট করেন তাঁর সঙ্গে। টিভির পর্দায় গোলদাতা হিসেবে ভেসে ওঠে রোনাল্ডোর নাম। রিপ্লে-তে দেখা যায় রোনাল্ডোর মাথা ছোঁয়নি বলটি। স্টেডিয়ামে গোলদাতা হিসেবে ঘোষণা করা হয় ব্রুনো ফার্নান্ডেজের নাম।

ড্রেসিং রুম থেকেই রোনাল্ডোর ম্যাসেজ পিয়ের্স মর্গ্যানকে, পর্তুগালের প্রথম গোল নিয়ে কী বলেছিলেন তিনি

ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগ্যান জানিয়েছেন, উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিং রুমে পৌঁছিয়েই তাঁকে ম্যাসেজ করেন রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো জানান মরগ্যানকে ওই গোলটা তিনিই করেছেন, তাঁর মাথায় বল ঠেকেছিল এবং ব্রুনোও সেটাই মানেন। উল্লেখ্য, ব্রুনো ফার্নান্ডেজ ম্যাচ শেষে জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন গোলটা রোনাল্ডোর এবং ক্রিশ্চিয়ানোর গোল ভেবেই তিনি সেটা সেলিব্রেট করেন।

যদিও দেখে মনে হয়েছিল রোনাল্ডোর মাথা একেবারে অল্প ছুঁইয়ে বল জড়িয়ে গিয়েছে জালে। কিন্তু রিপ্লে দেখায়, তাঁর চুলের সঙ্গে সংস্পর্শ হলেও মাথার সঙ্গে একেবারে অল্পের জন্য বলের সংস্পর্শ হয়নি। কিন্তু রোনাল্ডো বিশ্বাস করেন এই গোলটা তাঁরই এবং সেই কারণে পিয়ের্স যাতে সামাজিক মাধ্যমে বলে গোলটা সিআর ৭-এর সেই জন্য তিনি ড্রেসিং রুম থেকেই টেক্সট করেন। মর্গ্যান জানিয়েছেন রোনাল্ডো ম্যাচের পরই তাঁর সঙ্গে যোগাযোগ করেন। টুইটারে পিয়ের্স মর্গ্যান লিখেছেন, "রোনাল্ডো আমায় নিশ্চিত করেছে যে বলটা ওর মাথায় ছুঁয়েছে এবং ব্রুনোও সেটা মানে।" যদিও এই বিতর্ক চলবে, রোনাল্ডো-ই কি গোলটা করেছেন নাকি সেটা ব্রুনো ফার্নান্ডেজের। এই ম্যাচে পর্তুগালের দ্বিতীয় গোলটিও করেন ব্রুনো ফার্নান্ডেজ। পেনাল্টি স্পট থেকে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের পরবর্তী গোলটি করেন তিনি।

উল্লেখ্য, এই পিয়ের্স মরগ্যানকে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারেই ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রোনাল্ডো। তাঁর সেই সাক্ষাৎকার ম্যানচেস্টারের কঙ্কালসার চেহারা এবং দলের অন্দরের পরিস্থিতি সামনে এনে দিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+