বদলা অধরা জুভেন্তাসের, জোড়া গোলে রাজা রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে জুভেন্তাসের বিরুদ্ধে সহজ জয় রিয়াল মাদ্রিদের

বদলা,বদল কিছুই হল না। তুরিনে রাজা রোনাল্ডোই। তাঁরই জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে-র প্রথম লেগে জুভেন্তাসকে ৩-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ।

বদলা অধরা জুভেন্তাসের, জোড়া গোলে রাজা রোনাল্ডো

পর্তুগিজ তারকাই প্রথম ফুটবলার যিনি চ্যাম্পিয়ন্স লিগের পরপর দশটি ম্যাচে গোল করলেন। গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসকে ৪-১ গোলে হারানো-র ম্যাচে সেই যে গোল করা শুরু করেছিলেন তা আর যেন থামছেই না। এদিনের ম্যাচে তিনি নিজে দুটি গোল করলেন আরও একটি গোল করালেন মার্সেলোকে দিয়ে।

পাউলো দ্যাবালা এদিনের ম্যাচে কার্ড দেখায় ফিরতি লেগে আর নামতে পারবেন না, যা জুভেন্তাসের দুঃখ আরও বাড়িয়ে দেয়। নভেম্বরের পর এদিনই প্রথম ম্যাচ হারল জুভেন্তাস। অন্যদিকে ১৯৬২ -র পর ঘরের মাঠে প্রথমবার রিয়ালের কাছে হারল ইতালিয়ান জায়ন্টরা।

ইসকোর ক্রশ থেকে গোল করে মাত্র তিন মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন রোনাল্ডো। তবে প্রথমার্ধের শুরুতেই গোল খেয়ে যাওয়ায় দারুণভাবে লড়াই শুরু করে জুভেন্তাস। ফলে প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি তারা।

ম্যাসিমিলানো অ্যালেগ্রির দল দল বিরতির পরে গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করছিল। কিন্তু ৬৪ মিনিটে রোনাল্ডোর দুরন্ত কিকে বুঁফোর মাথার ওপর দিয়ে গোল করে দেন। তাঁর দুরন্ত গোল সব ফ্যানদের মন ফের একবার জয় করে নেয়।

9 - Cristiano Ronaldo has scored more Champions League goals against Gianluigi Buffon than any other player (nine). Monster. pic.twitter.com/GqJTMaUsQd
— OptaJose (@OptaJose) April 3, 2018

এদিনের ম্যাচে জুভ শিবির প্রাক্তন রিয়াল ফুটবলার গঞ্জালো হিগুয়েনের ওপর অনেক আশা করেছিল। তিনি চেষ্টাও করেছিলেন মরিয়া। খেলার ২২ মিনিটে তাঁর দুরন্ত গোলমুখী শট বাঁচিয়ে দেন রিয়াল গোলরক্ষক নাভাস।
এদিকে ৭২ মিনিটে মার্সেলোকে দিয়ে গোল করিয়ে জুভেন্তাসের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সিআর সেভেন।

🙌 ¡#RMFans, definid en una palabra o un emoji la actuación del equipo esta noche! #APorLa13 pic.twitter.com/fr2KBw40u1
— Real Madrid C.F. (@realmadrid) April 3, 2018

অ্যাওয়ে ম্যাচে ৩-০ গোলে জয় পাওয়ায় দ্বিতীয় লেগের আগে অনেকটাই অ্যাডভানটেজ রিয়াল। কার্যত সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে দিল তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+