রোনাল্ডোর গোলা , সিআরসেভেন চার গোলের ধামাকায় উড়ে গেল জিরোনা
রিয়াল মাদ্রিদের বড় জয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চারবার গোল করলেন, দারুণ ফর্মে জিদানের ছেলেরা।
অনেক ফুটবলার বা বলা ভাই স্ট্রাইকার কেরিয়ারে ৫০ টি গোল করেন কিনা সন্দেহ ,সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেরিয়ারের ৫০ তম হ্যাটট্রিক করে ফেললেন। লা লিগায় জিরোনার বিরুদ্ধে ৬-৩ গোলে জিতল রিয়াল মাদ্রিদ। সেখানে ৪ গোল একাই সিআর সেভেনের।
এ মরশুমের লা লিগায় শুরুর দিকে আদৌ ফর্মে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিকতা দেখালেও স্প্যানিশ জায়ন্টরা এবারের লা লিগায় সেরকম সুবিধাজনক অবস্থায় নেই। ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিন নম্বরে থাকলেও এক নম্বরে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের পার্থক্য ১৫।
তবে রবিবার গভীর রাতে রিয়াল ঝড় দেখ সান্টিয়াগো বার্নাবিউ। এদিন রিয়ালের হয়ে গোলমুখ খোলেন পর্তুগিজ তারকা। ১১ মিনিটে মার্সেলোর ক্রশ পৌঁছয় ক্রুসের কাছে সেখান থেকে রোনাল্ডো হয়ে সোজা বিপক্ষের গোলে। ২৯ মিনিটে গোল শোধ করে জিরোনা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
তবে দ্বিতীয়রার্ধে যেন গোলের বন্যা। ম্যাচের বয়স তখন ৪৭ মিনিট বক্সের বাইরে পাস খেলেন ভাসকুয়েজ ও বেঞ্জিমা। সেখান থেকে পেনাল্টি বক্সের মধ্যে বল পৌঁছ যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে। তারপরেই গোল। ৫৯ মিনিটে রিয়াল স্কোরলাইনে গোল যোগ করেন ভাসকুয়েজ।
৬৪ মিনিটে কেরিয়ারের ৫০ তম হ্যাটট্রিক সেরে ফেললেন তিনি। অ্যাসানসিও বল গোলের দিকে শট মারেন বেঞ্জিমা, কিন্তু সেই শট প্রতিহত করে দেন জিরোনা গোলরক্ষক। এরপর সেই রিবাউন্ড বলে গোল করে হ্যাটট্রিক সেরে নেন রোনাল্ডো।
50 - Cristiano Ronaldo has scored his 50th hat-trick in all competitions (club + country). Beast. pic.twitter.com/l7xlOzEFfe
— OptaJose (@OptaJose) March 18, 2018
🔥 ¡@Cristiano está 'on fire'!
⚽ 11'
⚽ 47'
⚽ 64'
⚽ 90'+1'#RMLiga | #HalaMadrid pic.twitter.com/RgpasRR4Zb
— Real Madrid C.F. (@realmadrid) March 18, 2018
Click it and Unblock the Notifications