Cristiano Ronaldo: ৯০০ গোলের মালিক হলেন রোনাল্ডো, নজির গড়ার ম্যাচে পর্তুগালকে জেতালেন সিআরসেভেন
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৯০০ গোলের মালিক হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের কিংবদন্তি তারকা ফুটবলার অনন্য কীর্তি গড়লেন নেশনস লিগের ম্যাচে। বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল পর্তুগাল। এই ম্যাচেই ৯০০ গোলের মাইলস্টোন পূরণ করলেন পর্তুগিজ মহাতারকা।
খেলা শুরুর আগে গ্যালারিতে দর্শকদের হাতে দেখা যায় ' রোনাল্ডো ৯০০' লেখা প্ল্যাকার্ড। সমর্থকদের হতাশ করেননি রোনাল্ডো। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দলকে জেতালেন 'সি আর সেভেন'। কেরিয়ারের ৯০০-তম গোল করলেন উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে । ম্যাচের ৩৪ মিনিটে নুনো মেন্ডেজের ক্রস থেকে গোল করেন রোনাল্ডো। ঘরের মাঠে প্রথমার্ধের ৩৪তম মিনিটে কেরিয়ারের ৯০০তম গোলটি করলেন ৩৯ বছর বয়সি এই ফুটবলার।

জাতীয় দলের হয়ে ১৩১ গোল করেছেন রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের নিজের সোনার সময়টা কাটিয়েছেন রোনাল্ডো। এই ক্লাবের হয়ে ৩১১ গোল করেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ২৩৬ ম্যাচ খেলে ১০৩ গোল করেছেন সিআরসেভেন। ইটালির ক্লাব জুভেন্টাসের হয়ে ৯৮ ম্যাচ খেলে ৮১ গোল করেছেন রোনাল্ডো। বর্তমান ক্লাব আল-নাসরের হয়ে তাঁর গোলসংখ্যা ৫১।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দলের জয়ের পর রোনাল্ডো বলেন, "এরকম একটা নজির গড়তে পারাটা সত্যিই খুব আবেগের একটি বিষয়।। আমি জানতাম এরকম একটা সংখ্যায় পৌঁছতে পারি একদিন। তবে এই জায়গা ধরে রাখতে কতখানি নিষ্ঠা দরকার, সেটা শুধু আমিই জানি। প্রতিদিন আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে এটা সবাই জানে। আজ আমি খুশি।"
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঠিক পিছনেই রয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক করেছেন ৮৪২ গোল। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ৭৬৫ গোল করে রয়েছেন তৃতীয় স্থানে।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ব্রুনো ফার্নান্ডেজের বুদ্ধিদীপ্ত পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন দিয়াগো। ৩৪ মিনিটে দ্বিতীয় গোল করেন রোনাল্ডো। ৪১ মিনিটে দালতই আত্মঘাতী গোল করায় ব্যবধান কমায় ক্রোয়েশিয়া।
কয়েকদিন আগে অবসর প্রসঙ্গে রোনাল্ডো বলেন, 'সময় এলেই আমি সরে (অবসর) যাবো।আমার জন্য এই সিদ্ধান্ত কঠিন হবে না। যদি মনে হয় আমি আর কোনো অবদান রাখছি না, তাহলে সবার আগে সরে যাব।'












Click it and Unblock the Notifications