জুভেন্তাসের জার্সিতে প্রথম গোল রোনাল্ডোর, উত্তাল সমর্থকদের কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হল খেলা

জুভেন্তাসের জার্সিতে মাঠে নামলেন রোনাল্ডো। শুধু মাঠেই নামলেন না, জুভেন্তাসের জার্সিতে করলেন নিজের প্রথম গোল। জুভেন্তাসের হয়ে প্রথম গোলটি করতে রোনাল্ডোর সময় লাগল মাত্র আট মিনিট।

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ন'বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্তাসে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ার পরই বিশ্ব ফুটবলের অন্যতম নক্ষত্রের খেলা দেখা আশায় প্রহর গুনতে শুরু করেন জুভেন্তাসের সমর্থকেরা।

জুভেন্তাসের জার্সিতে প্রথম গোল রোনাল্ডোর, উত্তাল সমর্থকদের কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হল খেলা

অবশেষে মাঠে নামলেন রোনাল্ডো। শুধু মাঠেই নামলেন না, জুভেন্তাসের জার্সিতে করলেন নিজের প্রথম গোল। জুভেন্তাসের হয়ে প্রথম গোলটি করতে রোনাল্ডোর সময় লাগল মাত্র আট মিনিট। ভিলার পেরোসায় জুভেন্তাস 'বি' দলের হয়ে প্রথম গোলটি করলেন রোনাল্ডো। তবে, এই ম্যাচটি আরও স্মরণীয় হয়ে থাকবে রোনাল্ডোর জন্য সমর্থকদের উন্মাদনার জন্য।

রোনাল্ডো যেখানেই খেলেছেন সেখানেই তাঁর একটু ছোয়া পাওয়ার জন্য সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। কিন্তু এদিন যেটা হল, তা যে ঘটতে পারে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি রোনাল্ডো। মাঝেই মাঝেই তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য মাঠে ঢুকে পড়েন সমর্থকেরা। তাঁকে ঘিরে উত্তাল জনতাকে সামলাতে হিমশিম খেল পুলিশও।

ম্যাচের শেষের দিকে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, নির্ধারতি সময়ের ২০ মিনিট আগেই শেষ করে দেওয়া হয় খেলা। এই ম্যাচে রোনাল্ডো ছাড়াও জোড়া গোল করেন পাওলো ডিবালা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+