অবশেষে পেনাল্টিতে গোল পেলেন রোনাল্ডো, গড়লেন বড় রেকর্ড

অবশেষে পেনাল্টিতে গোল পেলেন রোনাল্ডো, গড়লেন বড় রেকর্ড

করোনা পরবর্তী সময় গোলের ছন্দে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোভিড পরবর্তী ফুটবলে কোপা ইতালিয়ায় এসি মিলানের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছিলেন। ফাইনালে নাপোলির বিরুদ্ধে ফাইনালও তাঁর পায়ের জাদু দেখা যায়নি। দুই ম্যাচ পর এবার জুভেন্তাসের জার্সিতে সিরি এ লিগের প্রত্যাবর্তনের ম্যাচে গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

জুভেন্তাসের জয়, গোল করলেন রোনাল্ডো

জুভেন্তাসের জয়, গোল করলেন রোনাল্ডো

সোমবার রাতে ইতালির সিরি এ লিগের ম্যাচে জোড়া গোলে জয় পেল জুভেন্টাস। সান সিরোতে জুভেন্তাস বোলগ্নার বিরুদ্ধে ২-০ গোলে ম্যাচ জিতেছে। জুভেন্টাসের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও পাওলো দিবালা গোল করেন।

পেনাল্টি থেকে গোল করলেন রোনাল্ডো

পেনাল্টি থেকে গোল করলেন রোনাল্ডো

ম্যাচের ২৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রোনাল্ডো দলকে এগিয়ে দেন। বোলগ্নার ডিফেন্ডার স্টেফান ডেনস্বীল, মেথিজিসকে বাধা দিলে ভার-এর সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানান। কোপা ইতালিতায় সেমিফাইনালে পোনাল্টি মিস করেছিলেন। যা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এবার অবশ্য পোনাল্টি মিস করেননি ক্রিশ্চিয়ানো। পেনাল্টি থেকে গোল করেন তিনি।

ম্যাচের দ্বিতীয় গোল

ম্যাচের দ্বিতীয় গোল

প্রথমার্ধের ৩৬ মিনিটে ফ্রেডরিক বেরনারদেশচীর পাস থেকে অসাধারণ বাঁক খায়ানো শটে গোল করেন পাওলো দিবালা। করোনায় কারণে প্রায় ছয় সপ্তাহ ধরে ভুগেছিলেন দিবালা। মাঠে ফিরে গোল করতে পেরে স্বস্তি পেলেন ফুটবলার।

পয়েন্ট টেবিল

পয়েন্ট টেবিল

এই জয়ের পর ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকল জুভেন্তাস। ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লাজিও। প্রসঙ্গত সোমবার রাতে এটি রোনাল্ডোর চলতি মরসুমে ২২ তম ও জুভেন্তাসের জার্সতে ৪৩ তম গোল।

রোনাল্ডোর রেকর্ড

রোনাল্ডোর রেকর্ড

চলতি মরসুমে ২৩ ম্যাচে ২২ গোল করলেন রোনাল্ডো। পরিসংখ্যান অনুযায়ী প্রতি ৯২ মিনিটে গোল করছেন ক্রিশ্চিয়ানো। সিরি এ লিগে এতদিন পর্তুগিজ ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ৪২ গোল করার রেকর্ড গড়েছিলেন রুই কোস্তা। জুভেন্তাসের জার্সিতে নিজের ৫৪ নম্বর ম্যাচে সেই রেকর্ড ভেঙে রোনাল্ডো ৪৩টি গোল করে ফেললেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+