মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তিনি সমৃদ্ধ হয়েছেন, স্বীকার করলেন রোনাল্ডো
মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তিনি সমৃদ্ধ হয়েছেন, স্বীকার করলেন রোনাল্ডো
লিওনেল মেসির সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতার কথা স্বীকার করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সেই লড়াইতে তিনি সম্বৃদ্ধ হয়েছেন বলেও জানালেন পর্তুগিজ তারকা।

গত এক দশকেরও বেশি সময় ধরে দুই মহা তারকার প্রতিদ্বন্দ্বিতা ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রে থেকেছে। দুই ফুটবলারই পাঁচ বার করে ব্যালন ডি'অর জিতেছেন। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগে একে অপরকে টেক্কা দেওয়ার কোনও সুযোগই ছাড়েননি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
যদিও সেই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কোনও দিনই সংবাদমাধ্যমে মুখ খুলতে দেখা যায়নি দুই মহা তারকাকে। এবার সেই মৌনতাই ভাঙলেন পর্তুগিজ তারকা। সাফ জানালেন, লিওনেল মেসির সঙ্গে তার প্রতিযোগিতা সুস্থ ও গঠনমূলক। আর্জেন্তাইন তারকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্যই তিনি এত বড় খেলোয়াড় হতে পেরেছেন বলেও অকপটে স্বীকার করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।












Click it and Unblock the Notifications