ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়ার্স সংখ্যা ছাপিয়ে গেল ৫০০ মিলিয়ন, দ্বিতীয় স্থানে মেসি, বিরাট কত নম্বরে

ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়ার্স সংখ্যা ছাপিয়ে গেল ৫০০ মিলিয়ন, দ্বিতীয় স্থানে মেসি, বিরাট কত নম্বরে

জনপ্রিয়তা উত্তোরত্তর বেড়েই চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রেকর্ড এবং তিনি যেন একই পৃষ্ঠার এপিঠ-ওপিঠ। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা দাঁড়াল ৫০ কোটি বা ৫০০ মিলিয়ন। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির ফলোয়ার সংখ্যায় প্রায় ডবল রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা। সারা বিশ্বে ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এই সমাজিক মাধ্যমে বিশ্ব ফুটবলের যুবরাজের ফলোয়ার সংখ্যা প্রায় ৩৭.৬ কোটি বা ৩৭৬ মিলিয়ন।

ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়ার্স সংখ্যা ছাপিয়ে গেল ৫০০ মিলিয়ন, দ্বিতীয় স্থানে মেসি, বিরাট কত নম্বরে

শুধু ইনস্টাগ্রামেই নয় টুইটারেও নজরকাড়া ফলোয়ার রয়েছে রোনাল্ডোর। টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ১০৫ মিলিয়ন। ইনস্টাগ্রামে সব থেকে বেশি ফলোয়ার রয়েছে যাঁদের তাঁদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে টেলিভিশন ব্যক্তিক্ব কাইল জেনর- তাঁর ফলোয়ার সংখ্যা ৩৪৬ মিলিয়ন, চতুর্থ স্থানে রয়েছেন সেলিনা গোমেজ এবং পঞ্চম স্থানে রয়েছে ডোয়েন জনসন যিনি অনেক বেশি পরিচিত 'দ্য রক' নামে। ভারত অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন সপ্তম স্থানে।

শনিবার বিশ্বকাপের একটি প্রোমশনাল ইভেন্টে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি এক সঙ্গে একটি দাবার বোর্ডের সামনে ছবি তোলেন। যেখানে বোর্ডের দুই প্রান্তে বসে রয়েছেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা দুই নক্ষত্র। টুইটারে সেই ছবিটি রোনাল্ডো শেয়ার করেন যার মধ্যে ইতিমধ্যে ১.৬ মিলিয়ান লাইক পড়েছে।

সোমবার রোনাল্ডো জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর সম্পর্কের প্রভাব পড়বে না জাতীয় দলের জার্সিতে তাঁর খেলায়। লাগাতার যোগ্য সম্মান না পাওয়া রোনাল্ডো গত সপ্তাহে বিস্ফোরণ ঘটিয়েছে একটি সাক্ষাৎকারে। ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে একের পর এক বিষয় পরিস্কার করেছেন রোনাল্ডো। ম্যান ইউ-এর লাগাতার খারাপ পারফরম্যান্সের জন্য ক্লাবটির মালিক পক্ষ গ্লেজার্স পরিবারের উদাসীনতাকে দায়ী করেছেন রোনাল্ডো।

রোনাল্ডো জানিয়েছেন, তাঁর নিজেকে 'প্রতারিত' মনে হয় ম্যান ইউতে। তিনি ক্ষোভ উগড়ে দিয়েছে বর্তমান কোচ এরিক টেন হাগের উপর। রোনাল্ডো বলেছেন, "টেন হাগের জন্য আমার মনে কোনও সম্মান নেই। আমি তাঁদের সম্মান করি না যাঁরা আমায় সম্মান করে না।" পাশাপাশি ওলে সোলজারকে ছাড়াও ভুল সিদ্ধান্ত উল্লেখ করেছেন পর্তুগিজ মহাতারকা। রোনাল্ড বলেছেন, "ক্লাবের অন্দরের এমন দু-এক রয়েছে যারা চান না আমি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলি।" রোনাল্ডোর মতে, এঁদের জন্যই ক্লাব সাফল্য দেখতে পাচ্ছে না। না হলে এই ক্লাবের যা যোগ্যতা তাতে ম্যানচেস্টার সিটি, লিভারপুলের মতো শীর্ষ স্থানের জন্য লড়াইয়ে থাকার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+