নতুন বছরে রোনাল্ডোর হ্যাটট্রিক, মেসিকে খোঁচা সিআর সেভেন ফ্যানদের

নতুন বছর ও জুভেন্টাসের হয়ে প্রথম হ্যাটট্রিক এল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বুট থেকে। জুভেন্টাসকে ২০২০-র প্রথম জয় উপহার দেওয়ার পাশাপাশি দলকে সিরি এ লিগ তালিকার দ্বিতীয় স্থানে তুললেন সিআর সেভেন।

নতুন বছর ও জুভেন্টাসের হয়ে প্রথম হ্যাটট্রিক এল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বুট থেকে। জুভেন্টাসকে ২০২০-র প্রথম জয় উপহার দেওয়ার পাশাপাশি দলকে সিরি এ লিগ তালিকার দ্বিতীয় স্থানে তুললেন সিআর সেভেন। তাঁর হ্যাটট্রিককে হাতিয়ার বানিয়ে চলতি বছর এখনও পর্যন্ত গোলশূণ্য লিওনেল মেসিকে খোঁচা দিলেন রোনাল্ডো ফ্যানরা।

জুভেন্তাসের জয়

জুভেন্তাসের জয়

সিরি এ-র অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কাগলিয়ারিকে ৪-০ গোলে হারিয়েছে জুভেন্তাস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তিন গোল ছাড়া জয়ী দলের হয়ে গোল করেছেন আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুভেন্টাস।

রোনাল্ডোর হ্যাটট্রিক

কাগলিয়ারির বিরুদ্ধে সিরি এ-র গুরুত্বপূর্ণ ম্যাচে নতুন বছর ও জুভেন্তাসের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের ৪৯ মিনিটে প্রথম গোল দেন তিনি। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল দেন সিআর সেভেন। ম্যাচের ৮২ মিনিটে রোনাল্ডোর বুট থেকে তৃতীয় গোলটি আসে।

ইউরোপে সেরা

ইউরোপে সেরা

জুভেন্তাসের হয়ে হ্যাটট্রিক করে কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো লিগে এটি তাঁর ৩৬তম হ্যাটট্রিক। তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসি ইউরো লিগে ৩২টি হ্যাটট্রিক করেছেন। সব মিলিয়ে ফুটবল কেরিয়ারের ৫৬তম হ্যাটট্রিক এল রোনাল্ডোর বুট থেকে।

মেসিকে খোঁচা

মেসিকে খোঁচা

নতুন বছরে বার্সেলোনার হয়ে এখনও গোল পাননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিন গোল দেওয়ায় তাঁর চির প্রতিদ্বন্দ্বী তথা ছয় বারের ব্যালন ডি'অর জয়ীকে খোঁচা দিতে ছাড়েননি সিআর সেভেন-র ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় রব, রোনাল্ডো ৩, মেসি শূণ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+