দুর্দান্ত রোনাল্ডো, ৪ পয়েন্টের ব্যবধান নিয়ে সিরি এ তালিকার শীর্ষে জুভেন্তাস

দুর্দান্ত রোনাল্ডো, ৪ পয়েন্টের ব্যবধান নিয়ে সিরি এ তালিকার শীর্ষে জুভেন্তাস

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুর্দান্ত গোলের সৌজন্যে দুর্দান্ত জয় পেল জুভেন্তাস। জেনোয়াকে ৩-১ গোলের ব্যবধানে হারাল ইতালিয়ান জায়ান্ট। সেই সঙ্গে চার পয়েন্টের ব্যবধান নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে রোনাল্ডোর দল। দেখে নেওয়া যাক সেই ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

গোলশূন্য প্রথমার্ধ

গোলশূন্য প্রথমার্ধ

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজ চোখে পড়েছে জুভেন্তাসের ফুটবলারদের মধ্যে। যদিও প্রথমার্ধে কোনও গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। শুরুতে কয়েকটি সহজ গোলের সুযোগও নষ্ট করে জুভেন্তাস। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে গোলের বন্যা

দ্বিতীয়ার্ধে গোলের বন্যা

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় জুভেন্তাস। ৫০ মিনিটে পাওলো দিবালার গোলে এগিয়ে যায় ইতালিয়ান জায়ান্ট। ৫৬ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডার দূরপাল্লার শট থেকে করা অনবদ্য গোলে ব্যবধান বাড়ায় জুভেন্তাস। ৭৩ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি দেন ব্রাজিলিয় ডগলাস কোস্তা। ৭৬ মিনিটে জেনোয়া এক গোল শোধ দিলেও ম্যাচ জেতে জুভেন্তাস।

লিগ তালিকা

লিগ তালিকা

এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে অবস্থান করছে জুভেন্তাস। সম পরিমাণ ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে লাজিও। ২৮ ম্যাচ খেলে ৬১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ইন্টার মিলান।

আগামী ম্যাচ

আগামী ম্যাচ

আজ সিরি এ-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রেসিয়ার মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান। আগামী শনিবার তোরিনোর বিরুদ্ধে লিগের পরবর্তী ম্যাচ খেলবে জুভেন্তাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+