Cristiano Ronaldo: ম্যান সিটির তারকাকে দলে চান রোনাল্ডো, আল নাসের তৈরি রেকর্ড মূল্য দিতেও
ফুটবল কেরিয়ারের বেলাশেষে ইউরোপের মায়া কাটিয়ে সৌদি আরবের ক্লাবে নাম লিখিয়েছেন রোনাল্ডো। সিআরসেভেনের মতো মহাতারকা সৌদি আরবের আলট নাসের ক্লাবে নাম লেখাতেই সেই দেশের ফুটবলের নবজোয়ার এসেছে। রোনাল্ডোর পরই সেই দেশের বিভিন্ন ক্লাবে নাম লিখিয়েছেন নেইমার, সাদিও মানে, করিম বেঞ্জিমার মতো তারকারা।
রোনাল্ডো যে শুধু আল নাসের ক্লাবের একজন ফুটবলার নন একইসঙ্গে দলের নীতি নির্ধারণেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা ফের একবার প্রমাণিত হল। আগামী মরশুমে আল নাসের ক্লাবে নিজের সতীর্থ হিসেবে ম্যান সিটির তারকাকে চাইছেন সিআরসেভেন। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে আগামী মরশুমে ম্যান সিটির বেলজিয়ান তারকা কেভিন দ্য ব্রুইনাকে দলে চাইছেন রোনাল্ডো।

সৌদি আরবের ক্লাবটি কোনও ফুটবলারকে টার্গেট করলে তাঁর জন্য টাকার ঝুলি নিয়ে নেমে পড়ে। বেলজিয়ান তারকার ক্ষেত্রেও সেটার অভাব হবে না বলেই মনে করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, তাঁর সাপ্তাহিক বেতন স্পর্শ করতে পারে ১ মিলিয়ন ডলারেও।
বর্তমানে কেভিন দ্য ব্রুইনা চোটের সমস্যার মধ্যে রয়েছেন। ৩৩ বছর বয়সী এই ফুটবলার অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ফিরতে পারেন মাঠে।চোটের জন্য জাতীয় দলের হয়ে এখন ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেভিন। ইতিমধ্যেই তারকা ফুইবলারের এজেন্টের সঙ্গে কথাও শুরু করেছে আল নাসের।












Click it and Unblock the Notifications