Cristiano Ronaldo: ছয় বছর পর মাদ্রিদে ফিরছেন রোনাল্ডো? জাপানে প্রস্তুতি ম্যাচে ফিকে মেসি ম্যাজিক
২০০৯ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এই পর্তুগিজ তারকাকে ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউনাইটেড থেকে কিনে নেয়। সেখানে গিয়ে ক্লাব ফুটবলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান। এরপর ২০১৮ সালে যোগ দেন জুভেন্তাসে। ২০১৮ সালের পর থেকে রোনাল্ডোর কাছে অতীত হয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ।
বার্নাবিউ ছিল রোনাল্ডোর কাছে যৌবনের উপবন, যেখানে শুধু তিনি ফুল ফুটিয়েছেনে। কেরিয়ারের বেলাশেষে আবার বার্নাবিউতে ফিরে আসার হাতছানি সিআরসেভেনের সামনে। মাদ্রিদে ফের একবার দেখা যেতে পারে রোনাল্ডো ম্যাজিক। কয়েকদিন আগেই ৩৯ বছরে পা দিয়েছেন পর্তুগিজ তারকা। কিন্তু বল পায়ে মাঠে নামলেই এখনও ম্যাজিক দেখাতে সিদ্ধহস্ত তিনি।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদন অনুসারে ৬ বছর পর আবার রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদ রোনাল্ডো এবং তাঁর সৌদি আরব দল আল-নাসেরকে নবরূপে সজ্জিত সান্তিয়াগো বার্নাবিউতে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু কবে এই ম্যাচ হতে পারে সেই বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি।
রিয়াল মাদ্রিদে সোনার সময় কাটিয়েছেন রোনাল্ডো। এই দলের জার্সিতে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, এখানে খেলার সময়ই চারবার ব্যালন ডি'ওর জিতেছেন। গোল এবং রেকর্ড যা করেছেন তা ইতিহাসে জায়গা করে নিয়েছে। কিন্তু প্রিয় মাদ্রিদ ছেড়ে তুরিনের বন্দরে জাহাজ ভেরান রোনাল্ডো। তিন মরশুম সেখানে কাটিয়ে ফিরে আসেন ম্যান ইউতে। এরপর সেখান থেকে ফিরে যান পুরানো ক্লাব ম্যান ইউতে। কিন্তু সেখানে বেশি দিন টিকতে পারেননি। বর্তমানে সৌদি আরবের আল নাসেরে নাম লিখিয়েছেন তিনি।
বিশ্বের যে ক্লাবেই খেলুন রোনাল্ডোর জনপ্রিয়তাই কোনও অংশে ভাটা পড়েনি। তাই তাঁকে এবং তাঁর ক্লাব আল নাসেরকে নিজেদের নতুন স্টেডিয়াম উদ্বোধনে আমন্ত্রণ জানিয়েছেন রিয়াল মাদ্রিদ। তবে এটি চলতি মরসুমের শেষ এবং ২০২৫ সালের শুরুর দিকে এই ম্যাচ হতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে, এশিয়া সফরের শেষটা ভালো হল না মেসির ক্লাব ইন্টার মায়ামির। জাপানি ক্লাব ভিসেল কোবের সঙ্গে প্রীতি ম্যাচে হেরে গেল ইন্টার মায়ামি। নির্ধারিত সময় গোলশূণ্য থাকলেও টাইব্রেকারে হারল মেসির দল।
টোকিওতে দর্শকদের আনন্দে ভাসিয়ে ম্যাচের ৬০ মিনিটে মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের বাকি সময়ে নিজের ঝলকও দেখান। আক্রমণ তৈরির পাশাপাশি গিয়েছিলেন গোলের কাছাকাছিও। তবে শেষ পর্যন্ত মেসির কাছ থেকে গোল দেখার সৌভাগ্য হয়নি জাপানী দর্শকদের।টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছে ভিসেল কোবে। মেসি অবশ্য টাইব্রেকারে নিজে কোনো শট নেননি।












Click it and Unblock the Notifications