ইনস্টাগ্রামে ২০ কোটি ফলোয়ার্স, রাজার আসনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ইনস্টাগ্রামে ২০ কোটি ফলোয়ার্স, রাজার আসনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ইনস্টাগ্রামে ২০ কোটি ফলোয়ার্সের শুভেচ্ছা ও ভালোবাসা পেয়ে আপ্লুত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় পর্তুগিজ তারকার ফলোয়ার্স সংখ্যা ৩৩ কোটিতে গিয়ে পৌঁছেছে।

ইনস্টাগ্রামে ২০ কোটি ফলোয়ার্স, রাজার আসনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ইনস্টাগ্রামে ২০ কোটি ফলোয়ার্স পেয়ে উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এত বছর তাঁর পাশে দাঁড়ানোর জন্য ভক্তদের প্রতি নিজের কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা। সম্প্রতি প্রকাশিত সমীক্ষা থেকে জানা গিয়েছে, ইনস্টাগ্রামে প্রতি স্পনসরড পোস্ট থেকে ৯ লাখ ইউরো রোজগার করেন রোনাল্ডো। সব মিলিয়ে প্রতি বছর ইনস্টাগ্রাম থেকে প্রায় ৩৮০ কোটি টাকা রোজগার করেন সিআর সেভেন। যা রোনাল্ডোর বর্তমান ক্লাব জুভেন্তাস থেকে রোজগারের থেকে অনেকটাই বেশি।

তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লিওনেল মেসি ইনস্টাগ্রাম থেকে প্রতি বছর প্রায় ১৭৪ কোটি টাকা রোজগার করে থাকেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স সংখ্যার নিরিখে লিওনেল মেসি রয়েছেন অষ্টম স্থানে। ১৪১.৮ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তাঁর। ১৩২ মিলিয়ন ফলোয়ার্সের ভালোবাসা পাওয়া ব্রাজিলের নেইমার রয়েছেন তালিকার দশম স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+