জোর করে করেছিলেন পায়ু সঙ্গম! ফের তদন্ত চালু করলো পুলিশ, ধর্ষণকাণ্ডে বিপাকে রোনাল্ডো

ধর্ষিতা জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর সঙ্গে জোর করে পায়ু সঙ্গম করেছিলেন। লাস ভেগাস পুলিশ পুনরায় তদন্ত চালু করল।

ধর্ষণ মামলায় ক্রমশ ফেঁসে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক ইনস্টাগ্রাম ভিডিওতে অভিযোগ অস্বীকার করেও সেই ভিডিও সরিয়ে নিলেন তিনি। 'ধর্ষিতা' ক্যাথরিন মায়োর্গা তাঁর বিরুদ্ধে ২ লক্ষ ডলারের মামলা দায়ের করেছেন। তিনি বলেছেন, রোনাল্ডো জোর করে তাঁর সঙ্গে পায়ু সঙ্গম করেন। লাস ভেগাস পুলিশ ২০০৯-এর সেই মামলার তদন্ত ফের চালু করেছে।

জোর করে করেছিলেন পায়ু সঙ্গম! ফের তদন্ত চালু করলো পুলিশ, ধর্ষণকাণ্ডে বিপাকে রোনাল্ডো

সোমবারই তাঁর বিরুদ্ধে ওটা ধর্ষণের অভিয়োগ নিয়ে প্রথমবার মুখ খোলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইনস্টাগ্রামে সরাসরি এক ভিডিও প্রকাশ করে তিনি সব অভিয়োগ উড়িয়ে দেন। বলেন, 'ভুয়ো খবর। আমার নাম জড়িয়ে ওরা নিজেদের প্রচার বাড়াতে চাইছে। এটা খুব স্বাভাবিক। আমি এতে একটুও বিচলিত নই।' এই ভিডিও পোস্ট করার কিছু পরেই আবার ভিডিওটি সরিয়ে দেওয়া হয়। তবে ততক্ষণে সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

রোনাল্ডো ভিডিওটি সরিয়ে নিয়েছেন সম্ভবত লাস ভেগাস পুলিশের ততপড়তার কথা জানতে পেরে। সোমবারই এক বিবৃতি প্রকাশ করে লাস ভেগাস পুলিশ জানিয়েছে, 'সেপ্টেম্বর ২০১৮ থেকে তদন্ত পুণরায় চালু করা হয়েছে। ধর্ষিতার দেওয়া তথ্যাবলী অনুসারে তদন্ত করছেন আমাদের গোয়েন্দারা। যেহেতু তদন্তের কাজ এখনও চলছে তাই এই নিয়ে এখন আর কিছু বলা যাচ্ছে না।'

গত মাসেই রোনাল্ডোর বিরুদ্ধে ৩২ পাতার অভিযোগপত্র জমা দিয়েছিলেন প্রাক্তন মডেল ক্যাথরিন। রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে, তিনি ২ লক্ষ ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন। সেই অভিযোগপত্রে ২০০৯ সালের ১২ জুনের সেই রাতের ঘটনার অনুপুঙ্খ বিবরণ দিয়েছেন তিনি। তা প্রকাশিত হয়েছে জার্মান পত্রিকা 'দে স্পিগে'-তে।

সেই বছরই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে এসেছইলেন রোনাল্ডো। ক্যাথরিন জানিয়েছেন সেই রাতে তাঁকে লাস ভেগাসের ওই হোটেলের পেন্টহাইস স্যুটে আমন্ত্রণ জানিয়েছিলেন রোনাল্ডো।

সেখানে যাওয়ার পর আরও কয়েকজনের সঙ্গে ক্যাথরিনকে 'হট টাবে'ও আসার জন্য অনুরোধ করেন ফুটবল সুপারস্টার। কিন্তু ক্যাথরিনের সঙ্গে স্নান-পোষাক ছিল না। রোনাল্ডো তাঁকে সেই পোষাকও দেন।

ক্যাথরিন যখন বাথরুমে পোষাক পরিবর্তন করছিলেন, সেই সময় হছাত সেখানে এসে পড়েন রোনাল্ডো। ক্যাথরিনের অভিযোগ রোনাল্ডো তাঁর সঙ্গে প্রথমে 'ওরাল সেক্স' করতে চেয়েছিলেন। তিনি তাতে রাজি না হওয়ায় রোনাল্ডো তাঁকে পাশের বেডরুমে নিয়ে গিয়ে জোর করে পায়ু সঙ্গম করেন।

অবশ্য সব কিছু মিটে যাওয়ার পর রোনাল্ডো তাঁর কাছে নতজানু হয়ে ক্ষমাও চেয়েছিলেন। জানিয়েছিলেন, তিনি এমনিতে 'খুবই ভদ্রলোক'।

সেই রাতেই ক্যাথরিন মায়োর্গা পুলিশে অভিযোগ জানান। তাঁর ডাক্তারি পরীক্ষাও হয়েছিল। কিন্তু রোনাল্ডোর তরফে তাঁকে মুখ বন্ধ রাখার বিনিময়ে ৩৭৫,০০০ ডলার দেওয়ার চুক্তি করার জন্য চাপ দেওয়া হলে, তিনি তাতে বাধ্য হয়ে সইও করেন।

ক্যাথরিনের আইনজীবী জানিয়েছেন, সেই চুক্তি পুরোপুরি মানেননি রোনাল্ডো। সেইসঙ্গে ওই ঘটনায় ক্যাথরিন শারীরিক ও মানসিক দুদিক থেকেই গুরুতর আঘাত পেয়েছিলেন। পরবর্তীকালে একটা সময়ে ডিপ্রেশনেও ডুবে যান। তাই এখন তিনি ক্ষতিপূরণ চাইছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+