Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পায়ের নখে কেন কালো রং? আন্তর্জাতিক ফুটবল থেকে কি এবার অবসর?

Cristiano Ronaldo: ইউরো কাপ থেকে ছিটকে গিয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেরিয়ারের শেষ ইউরো খেলে ফেলেছেন। বিশ্বকাপে কি আর খেলবেন? তা নিয়েই চলছে চর্চা।

আজ রোনাল্ডো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট ভিডিও পোস্ট করেছেন। আর তা নিয়েই তুমুল শোরগোল পড়ে গিয়েছে।

Cristiano Ronaldo

ভিডিওটিতে দেখা যাচ্ছে, রোনাল্ডো রিল্যাক্সড মেজাজে বিচের ধারে বসে রয়েছেন। তাঁর দুই পায়ের বুড়ো আঙুলে দেখা যাচ্ছে কালো রং। হঠাৎ কেন রোনাল্ডো পায়ের নখে রং করাতে গেলেন, তা নিয়েই আলোচনা শুরু হয়েছে। এবারের ইউরোয় রোনাল্ডো পেনাল্টি মিস করেছেন। ফ্রি কিক থেকেও গোল পাননি।

এমএমএ ফাইটাররা তাঁদের নখে এমন রং করান। রোনাল্ডোও বিশেষ কারণে সেই পথে হেঁটেছেন বলে জল্পনা। বিশেষজ্ঞদের মতে, এমন রং করানো থাকলে কোনও আঘাতে নখ ভাঙে না, বা চিড় ধরে না। ফুটবলে অনেক সময় শট নিতে গেলে আঘাত লাগার সম্ভাবনা থাকে। সেজন্য়ই রোনাল্ডো নখে রং করিয়েছেন।

আরও যে বিষয়টি সামনে আসছে তা হলো, নখে রং করানো থাকলে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ হয় না। খেলার সময় ফুটবলারদের ঘাম হয়। তাতে সংক্রমণের আশঙ্কা থেকে যায়। সবমিলিয়ে গোলার মতো শট নিতে যাতে অসুবিধা না হয় তা নিশ্চিত করতেই রোনাল্ডোর এমন পদক্ষেপ হতে পারে।

রোনাল্ডো সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে নামবেন। আন্তর্জাতিক থেকে ফুটবল থেকে অবসর নিচ্ছেন কিনা তা নিয়ে জল্পনা চললেও রোনাল্ডো এখনও সে ব্যাপারে সিদ্ধান্ত নেননি বলেই দাবি তাঁর ঘনিষ্ঠ মহলের। তিনি তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেবেন না বলেই জানা গিয়েছে।

রেকর্ড নামক সংবাদমাধ্যম ৩৯ বছরের রোনাল্ডোর ঘনিষ্ঠ মহলের থেকে পাওয়া তথ্যের নিরিখে দাবি করেছে, পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাবেন সিআর সেভেন। ইউরো কাপের হতাশা ভোলানোর সুযোগ পাবেন নেশনস লিগে। সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে পর্তুগালের।

জার্মানিতে ইউরো কাপে নিজের পারফরম্যান্স পর্যালোচনা করছেন রোনাল্ডো। নেশনস লিগে সাফল্য পেয়ে তিনি সমালোচকদের মুখ বন্ধ করার সুযোগ পাবেন। আগামী বছর মার্চে পর্তুগাল ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নামবে। তাতে রোনাল্ডো খেললে একাধিক মাইলস্টোন তিনি স্পর্শ করতে পারেন।

এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দখলে। লিওনেল মেসি কোপা আমেরিকার সেমিফাইনালে আন্তর্জাতিক কেরিয়ারের ১০৯তম গোল করে টপকেছেন আলি দায়িকে। তবে রোনাল্ডোর এই রেকর্ড ভাঙা মেসির পক্ষে সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+