সদ্যজাত সন্তান হারালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, শোকবিহ্বল ভক্তরা
ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনে ঘটে গেল বড় বিপর্যয়। সদ্যজাত পুত্রসন্তানের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন রোনাল্ডো। এই কঠিন সময়ে রোনাল্ডোকে দেখে শোকবিধ্বস্ত ফুটবলপ্রেমীরা। বান্ধবী জর্জিনা রদরিগেস একসঙ্গে যমজ পুত্র ও কন্যা সন্তানের জন্ম দেন। তার মধ্যে কন্যা সন্তান বেঁচে গেলেও পুত্র সন্তানকে বাঁচাতে পারেননি চিকিৎসকেরা।

এই খবরই সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে সকলের সঙ্গে শেয়ার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের সদ্যজাত পুত্রসন্তান গত হয়েছে। যেকোনও বাবা মায়ের কাছেই এই বেদনা সবচেয়ে বড়। তবে শিশুকন্যার জন্ম আমাদের শক্তি দিয়েছে এই কঠিন মুহূর্তে বেঁচে থাকতে। আমরা চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানাতে চাই তাঁদের সমর্থনের জন্য। এই কঠিন সময়ে আমরা সকলের কাছেই একটু একান্ত মুহূর্ত চেয়ে নিচ্ছি।
প্রসঙ্গত, পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এর আগে জর্জিনার সঙ্গেই চার সন্তান রয়েছে। তারা হল আলানা, ইভা, মাতেও এবং রোনাল্ডো জুনিয়র। সদ্যজাত কন্যা সন্তান হল রোনাল্ডো এবং জর্জিনার পঞ্চম সন্তান।












Click it and Unblock the Notifications