Cristiano Ronaldo: ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থদের নিয়ে অসন্তুষ্ট রোনাল্ডো

ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থদের নিয়ে অসন্তুষ্ট রোনাল্ডো

সতীর্থদের উপর একরাশ ক্ষোভ উগড়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এক মরসুমও হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন, তারই মধ্যে সতীর্থদের শরীরী ভাষা হতাশ করছে পর্তুগিজ মহাতারকাকে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থদের নিয়ে অসন্তুষ্ট রোনাল্ডো

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে সিআর সেভেন জানিয়েছেন, তিনি মনে করেন তাঁর মতো করে দলের প্রতি অন্য ফুটবলাররা দায়বদ্ধ নয়। তিনি বলেছেন, "আমাদের এখনও অনেক উন্নতি করতে হবে এবং আমার কাছে এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিকতা। নিজের দিকে তাকাও এবং বল, 'আমি আরও ভাল করতে পারি'।"

পর্তুগিজ কিংবদন্তির আরও সংযোজ, "পেশাদার ফুটবলার হিসেবে দলকে সাহায্য করতে হবে, আরও বেশি শেখার ইচ্ছা রাখতে হবে, ইতিবাচক মানসিকতা রাখতে হবে, পজিটিভ থাকতে হবে এবং নিজেকে নিজেই শেখাতে হবে। এর সবটাই নির্ভর করে নিজের উপর, কোনও কোচ, সমর্থক কিংবা মিডিয়ার উপর নয়। তুমি যদি নিজের উপর গর্বিত হয়ে থাকো এবং আত্মসম্মান থাকে, তা হলে এটা আরও বেশি করে করতে হবে।"

রোনাল্ডো অনুশীলনের পরেও তাঁর ফিটনেস দিকে বিশেষভাবে নজর দেন। সিআর সেভেন বিস্মিত তাঁর অধিকাংশ সতীর্থরা একই কাজ না করায়। এমনকী তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যেখান থেকে বোঝা যায় তাঁর উপদেশে কানই দেয় না ইউনাইটেডের তরুণ ফুটবলাররা।

রেড ডেভিলসের সুপারস্টার বলেছেন, "তুমি যদি আমার থেকে ছোট হও এবং আমি তোমায় কোনও উপদেশ দিই, সেইগুলো যদি নিজের দৈনন্দিন জীবনে কাজেই না লাগাও তা হলে বিষয়টা কঠিন হয়ে উঠবে। সাহয্য করার জন্য আমি সব সময়ই তৈরি কিন্তু তুমি যদি আমার সাহায্য না চাও তাহলে নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য করো।"

তিনি আরও বলেছেন, "আমি (আপনার সাথে) সারাদিন কথা বলতে পারি কিন্তু যদি এটি আপনার ভিতর থেকেই না আসে তাহলে কোনও কিছুই সম্ভব নয়। আমি যখন ১৮, ১৯ কিংবা ২০ বছরের ছিলাম আমার সঙ্গে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় কথা বলতেন। আমি বুঝেছিলাম আমাকে উন্নতি করতেই হবে।"

রোনাল্ডোর কথায় বারবার পরিশ্রমের কথা ফুটে উঠেছে। রোনাল্ডোর পরিশ্রমই তাঁকে ৩৬ বছর বয়সেও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ স্তরে সুনামের সঙ্গে খেলে যেতে সাহায্য করে চলেছে প্রতিনিয়ত। কঠিন পরিশ্রমকে পাথেয় করে যে হেতু বড় হয়েছেন এবং সেই পথে চলেই কিংবদন্তি হয়ে উঠেছেন, তাই সেই একই জেদ এবং পরিশ্রমী মানসিকতা সতীর্থদের মধ্যে দেখতে না পেয়ে হতাশ আধুনিক ফুটবলের অন্যতম আইকন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+