ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বাইরে রেখেই কি ম্যানচেস্টার ইউনাইটেডের পরিকল্পনা? কী বলছেন ম্যানেজার এরিক?

ক্রিশ্চিয়ানো রোনল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন বলে জল্পনা তুঙ্গে। পুরানো ক্লাবের ফেরার পর গত মরশুমে ম্যান ইউয়ের হয়ে সর্বাধিক গোলদাতা হন সিআর সেভেন। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য রোনাল্ডো ম্যান এই ছাড়তে পারেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে। সেই জল্পনা জোরালো হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রি সিজন ট্যুরে সিআর সেভেন না থাকায়।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে কী ভাবছে ম্যান ইউ?

রোনাল্ডো ক্লাবের সঙ্গে প্রি সিজন ট্যুরে যাননি। দেশে ফিরে গিয়েছেন। পর্তুগালে তাঁকে অনুশীলন করতেও দেখা গিয়েছে। তবে রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন না বলেই দাবি করেছেন ম্যানেজার এরিক টেন হ্যাগ। স্কাই স্পোর্টসে তিনি বলেছেন, রোনাল্ডো ক্লাব ছাড়ছেন না। তাঁকে কোনও ক্লাবে খেলার জন্য বিক্রির কথাও ভাবা হচ্ছে না রোনাল্ডো আমাদের পরিকল্পনার মধ্যেই রয়েছেন। উল্লেখ্য, রোনাল্ডো যে ক্লাবগুলিতে যেতে পারেন বলে জল্পনা তুঙ্গে তার মধ্যে রয়েছে চেলসিও। রোমেলু লুকাকু চলে যাওয়ায় তাঁর বিকল্প হিসেবে সিআর সেভেনকে নিতে চেলসি আগ্রহী বলে খবর।

এরিক টেন হ্যাগের আরও দাবি, ব্যক্তিগত কারণেই ম্যানচেস্টার ইউনাইটেডের প্রি সিজন ট্যুরে তিনি যাননি। রোনাল্ডোকে নিয়েই আগামী মরশুমের পরিকল্পনা করা হচ্ছে। রোনাল্ডো ক্লাব ছাড়ার কথা কোচ, ফুটবলার, এমনকী ক্লাব কর্তাদের কাছেও বলেননি বলে দাবি স্কাই স্পোর্টসের সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানোর। এরিক টেন হ্যাগ রোনাল্ডোর সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে হৃতগৌরব পুনরুদ্ধারে ম্যান ইউ এবার ঢেলে দল সাজাচ্ছে। গত বছর প্রথম চারেও থাকতে পারেনি তারা। ম্যান ইউতে আয়াক্সের ফুটবলার অ্যান্থনি এবং বার্সেলোনার ফ্রেঙ্কি দে জং (Frenkie de Jong) সই করবেন বলেও খবর রয়েছে। চুক্তি সইয়ের বিষয়টি যদিও ক্রমেই পিছিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রোনাল্ডোকে নিয়ে জল্পনা অস্বস্তি বাড়িয়েছে ম্যান ইউয়ের। যদিও এরিক টেন হ্যাগের দাবি ম্যান ইউ ভক্তদের কিছুটা স্বস্তি দিতেই পারে। মাঝমাঠ ও আক্রমণভাগের শক্তি বাড়ানোই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন ম্যান ইউ ম্যানেজার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+