রোনাল্ডো -নেইমার নতুন ফুটবল সমীকরণ, জল্পনা তুঙ্গে

গত মরশুমে সেরা পারফরম্যান্সের জেরে ব্যালন ডি অর থেকে ফিফা বেস্ট ফুটবলার সব ব্যাগে পুড়েছেন , কিন্তু এবার যেন কীরকম শ্রীহণ পারফরম্যান্স সিআর সেভেনের। 

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো -র এজেন্ট জর্জ মেন্ডেস কথা বললেন প্যারিস সেন্ট জার্মেইনের সঙ্গে। রিয়াল মাদ্রিদের সঙ্গে কি সম্পর্ক তাহলে এবার সত্যিই শেষের পথে।

রোনাল্ডো -নেইমার নতুন ফুটবল সমীকরণ, জল্পনা তুঙ্গে

গত মরশুমে সেরা পারফরম্যান্সের জেরে ব্যালন ডি অর থেকে ফিফা বেস্ট ফুটবলার সব ব্যাগে পুড়েছেন , কিন্তু এবার যেন কীরকম শ্রীহণ পারফরম্যান্স সিআর সেভেনের। এখনও অবধি লা লিগায় মাত্র ৪ গোল করেছেন তিনি। আসলে নেইমার, মেসি বিভিন্ন তারকারা এ মরশুমে যেরকম তাবড় ডিল পকেটে পুড়েছেন, তাতে রোনাল্ডোও আশা করেছিলেন তাঁকেও স্প্যানিশ জায়ন্টরা সেরকম হেভিওয়েট কোনও ডিল অফার করবেন। কিন্তু রিয়াল কর্তৃপক্ষ সেরকম কোনও মুলো ঝোলাননি।

আসলে নেইমাররে ডিল দেখে চোখ টেরিয়ে গেছে ফুটবল দুনিয়ার। আর সেইরকম লোভনীয় চুক্তির আশাতেই পিএসজি-র সঙ্গে কথা বলছেন তাঁর এজেন্ট।

এদিকে পিএসজি-র পরিবেশ মনে ধরেনি নেইমারের। পারফরম্যান্স দুরন্ত দিলেও তাঁর থাকতে ভালো লাগছে না জানিয়ে দিয়েছেন তিনি। ফলে নতুন একটা ফর্মুলা ব্যবহার হতেই পারে। নেইমার এক মরশুম কাটিয়ে ফিরলেন স্পেনে। তবে তাঁর খেলে যাওয়া পুরোন দল ফিরবেন না , ফিরবেন চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও টুক করে চলে আসবেন পিএসজি-তে।

রিপোর্ট জানিয়েছে, ম্যানচেস্টার আবার নাকি পিএসজি-র সঙ্গে গোপনে কোনও দলবদল নিয়ে কথা এগোচ্ছে। পিএসজি-র সঙ্গে ইতিমধ্যে ভালোরকম কথা সেরে নিচ্ছেন নেইমারের এজেন্টও। এদিকে অবশ্য মাসখানেক আগে জিনেদাইন জিদান জানিয়েছিলেন নিজের কেরিয়ারের শেষদিন অবধি রোনাল্ডো রিয়াল মাদ্রিদেই থাকবেন। ২০১৬ সালের ডিসেম্বর মাসে রোনাল্ডো রিয়ালে নতুন চুক্তি সই করেছিলেন। যা অনুযায়ি আগামী ২০২১ অবধি রোনাল্ডোর রিয়ালেই থাকার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+