করোনায় ক্ষতিগ্রস্ত ফুটবল অর্থনীতি, তৃতীয় সিরি এ-র লক্ষ্যে রোনাল্ডো কি জুভেন্তাসে থাকছেন?
করোনায় ক্ষতিগ্রস্ত ফুটবল অর্থনীতি, তৃতীয় সিরি এ-র লক্ষ্যে রোনাল্ডো কি জুভেন্তাসে থাকছেন?
একদিকে বার্সেলোনার লিওনেল মেসির ক্লাব ছাড়া নিয়ে যখন জল্পনা তু্ঙ্গে তখন তাঁর চিরপ্রতিন্দ্বী ক্রিশ্চিয়োনা রোনাল্ডো আরও এক মরসুম জুভেন্তাসে থাকার ইঙ্গিত দিয়ে রাখলেন।

সিরি এ লিগে জুভেন্তাসকে চ্যাম্পিয়ন করেছেন রোনাল্ডো
সম্প্রতি ক্লাবকে সিরি এ লিগে চ্যাম্পিয়ন করেছেন রোনাল্ডো। ইতালির ক্লাবে যোগ দেওয়ার পর টানা দুই মরসুম জুভেন্তাসকে ইতালির সেরা করলেন। এরপর আরও এক মরসুম ইতালির ক্লাবে থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন সি আর সেভেন।

করোনার কারণে ফুটবল দুনিয়ায় আর্থিক সংকট
করোনা ভাইরাসের জেরে বিশ্বের অর্থনীতি অনেকটাই ক্ষতিগ্রস্ত। যার হাত থেকে ফুটবল ক্লাবগুলিও রেহাই পায়নি। আর্থিক সমস্যার জেরে ক্লাবের ফুটবলারদের বেতন কাটাও ঘটনাও ঘটেছে। পাশাপাশি ফুটবলবিশ্বের ট্রান্সফার মার্কেটেও প্রভাব পড়তে চলেছে।

রোনাল্ডোকে বিক্রি করা নিয়ে জল্পনা
সেই কারণেই মনে করা হচ্ছিল, আর্থিক সমস্যার জেরবার ইতালিয়ান ক্লাবগুলি সেরা ফুটবলারদের বিক্রি করতে পারে। জুভেন্তাস আর্থিক ধাক্কা থেকে বাঁচতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিক্রি করে দিতে পারে বলেও শোনা যাচ্ছিল। পর্তুগিজ সুপারস্টার সেই জল্পনা অবশ্য উড়িয়ে দিলেন। আরও এক মরসুম তিনি তুরিনের ক্লাবেই থাকতে চলেছেন বলে সি আর সেভেন জানিয়েছেন।

তৃতীয় সিরি এ শিরোপার খোঁজে রোনাল্ডো
প্রসঙ্গত শেষবার রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দিয়েছিলেন। এরপরই জুভেন্তাসে আসেন ক্রিশ্চিয়ানো। জুভেন্তাসে এসে টানা দুই মরসুমে দুবার দলকে ইতালি সেরা করার পর এবার হ্যাটট্রিক করে টানা তৃতীয় সিরি এ শিরোপা জেতার লক্ষ্যে এগোতে চান বলে রোনাল্ডো জানিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications