Cristiano Ronaldo: আল নাসের থেকেই বিদায় নেবেন! অবসর নিয়ে বড় আপডেট দিলেন রোনাল্ডো

শেষের পথে রোনাল্ডো যুগ? ৩৯ বছর বয়সি পর্তুগিজ তারকা আর কতদিন খেলবেন? এই নিয়ে চর্চা চলছে বিশ্ব ফুটবলে। আগেই ইউরোপীয় ক্লাব ফুটবল থেকে নিজেকে সরিয়ে নিয়ে সৌদি আরবে খেলতে শুরু করেছেন সিআরসেভেন। অসবরের বিষয়ে এবার মুখ খুললেন রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকা তাঁর অবসর নিয়ে ভাবনা প্রকাশ্যে আনলেন।

পর্তুগালের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিআরসেভেন বলেছেন, আমি জানি না খুব দ্রুতই শেষ করব নাকি দুই বা তিন বছর খেলা চালিয়ে যাবো। তবে সম্ভবত অবসর নিলে আমি আল নাসের ক্লাব থেকেই অবসর নেব।' অর্থ্যাত রোনাল্ডোর এই কথাতেই স্পষ্ট ফুটবল কেরিয়ারের শেষ লগ্নে এসে তিনি আর দলবদল করতে চান, আল নাসের ক্লাব থেকেই অবসর নেবেন।

jcr7

একইসঙ্গে জাতীয় দল থেকে অবসর নেওয়ার প্রসঙ্গেও মুখ খুলেছেন রোনাল্ডো। সিআরসেভেনের কথায়, 'আমি যখন জাতীয় দল থেকে অবসর নেব, কাউকে আগে থেকে কিছু জানাব না। আমার দিক থেকে সিদ্ধান্তটা হবে সাবলীল। তবে খুব ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত হবে সেটি।'
তবে এখনই যে তিনি জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না সেই কথাও উল্লেখ করেছেন রোনাল্ডো। তাঁর কথায়, "এই মুহূর্তে আমি যা চাই তা হল জাতীয় দলকে তাদের আসন্ন ম্যাচে সাহায্য করা এবং সেই ম্যাচগুলিতে খেলা। আমাদের সামনে নেশনস লিগ রয়েছে এবং আমি পর্তুগালের হয়ে আসন্ন ম্যাচগুলি খেলতে চাই।"
অনেক ফুটবলারই অবসর নেওয়ার পর কোচিংয়ে আসেন। আগামী দিনে রোনাল্ডোকে কি কোচের ভূমিকায় দেখা যাবে? এর উত্তরে আল নাসের তারকা বলেন, 'এই মুহূর্তে আমি মূল দল বা কোনো দলেরই কোচ হওয়ার কথা ভাবছি না। এটা আমার মনেও আসে না। আমি এটা নিয়ে কখনো ভাবিওনি। আমার ভবিষ্যতে আমি এটা (কোচ হওয়া) দেখছি না।'
খেলা ছাড়ার পর পরিকল্পনা নিয়ে পর্তুগিজ তারকা জানিয়েছেন , 'আমি নিজেকে ফুটবলের বাইরে অন্য কিছুতেই দেখছি। তবে ভবিষ্যতে কী লেখা আছে, তা একমাত্র ঈশ্বরই জানেন।'

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর রোনাল্ডো ২০২২-২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দেন এবং তারপর থেকে আল-নাসরের হয়ে সব প্রতিযোগিতায় ৮১টি খেলায় ৭৪ গোল করেছেন।

গত মরশুমে, রোনাল্ডো সৌদি প্রো লিগের একটি মরশুমে ৩৫ গোল করে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভেঙেছেন। কয়েকদিন আগে সৌদি প্রো লিগে রোনাল্ডোর মাইলস্টোন গোল করেছেন । কারণ সৌদি লিগে এটি রোনাল্ডোর ৫০তম গোল। এর আগে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা এবং ইতালির সিরি আ-তেও একই কীর্তি গড়েছিলেন এই পর্তুগিজ তারকা।

Durand Cup 2024: ৯০ মিনিটে ম্যাচ শেষ করাই ‌লক্ষ্য, ম্যাকলারেনের খেলা নিয়ে কী বললেন মোহনবাগান এসজি কোচ?
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর পর্তুগালের উয়েফা নেশন্স লিগের ম্যাচ রয়েছে যথাক্রমে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। এখনও অবশ্য দল ঘোষণা করেননি দলটির কোচ রবার্তো মার্তিনেজ। রোনালদো আছেন স্কোয়াডে ডাক পাওয়ার অপেক্ষায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+