দেশের জার্সিতে রোনাল্ডোর ১০০ গোল, পেলে-মারাদোনার থেকে কত গোলে এগিয়ে ক্রিশ্চিয়ানো
দেশের জার্সিতে রোনাল্ডোর ১০০ গোল, পেলে-মারাদোনার থেকে কত গোলে এগিয়ে ক্রিশ্চিয়ানো
রোনাল্ডো একাই একশো। পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করে ফেললেন সি আর সেভেন। মঙ্গলবার রাতে পর্তুগালের জার্সি গায়ে চাপিয়ে ১০০ গোলের গণ্ডি টপকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চিরপ্রতিদ্বন্দ্বী মেসি, নেইমারকে পিছিয়ে ফেলে আন্তর্জাতিক ফুটবল একশো গোল করার তালিকায় দ্বিতীয় স্থানে রোনাল্ডো।

রোনাল্ডোর আগে ১ নম্বরে কে রয়েছেন
৩৫ বছরের পর্তুগাল ফরোয়ার্ডের আগে আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলি দায়েই দেশের হয়ে একশো গোল করার নজির গড়েছিলেন। ইরানের হয়ে তিনি ১৬৫ টি ম্যাচ খেলে ১০৯টি আন্তর্জাতিক গোল করেছেন।

রোনাল্ডোর গোল সংখ্যা
মঙ্গলবার রাতে, উয়েফা নেশনস লিগের ম্যাচে সুইডেনের বিরুদ্ধে প্রথমার্ধের বিরতির ঠিক আগে বক্সের ২৫ গজ দূর থেকে ফ্রিকিকে গোল করে দেশের হয়ে ১০০ গোলের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রোনাল্ডো। রোনাল্ডোর বাঁক খাওয়ানো শটের সামনে সুইডেনের গোলকিপার রবিন ওলসেন কার্যত নড়ারও সুযোগ পাননি। এরপর দ্বিতীয়বার সুইডেনের জালে বল জড়ান রোনাল্ডো। কাট করে প্রতিপক্ষের ডিফেন্সে ঢুকে ২০ গজ দূর থেকে দেশের হয়ে ১০১ তম গোল করেন সি আর সেভেন।

মারাদোনার থেকে কত গোলে এগিয় রোনাল্ডো
পরিসংখ্যান বলছে আন্তর্জাতিক ফুটবলে মারাদোনার থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৬৭ গোলে এগিয়ে। আর্জেন্তিনার হয়ে কিংবদন্তি দিয়েগো মারাদোনা ৯১ ম্যাচ খেলে ৩৪ গোল করেছেন।

কিংবদন্তি পেলের থেকে কত গোলে এগিয়ে রোনাল্ডো
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের থেকেও এগিয়ে রোনাল্ডো। দেশের জার্সিতে পেলে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন। সেখানেই রোনাল্ডো ১৬৫ ম্যাচ খেলে দেশের হয়ে ১০১ টি গোল করেছেন। দেশের হয়ে গোল করার সংখ্যায় পেলের থেকে রোনাল্ডো ২৪ গোলে এগিয়ে।

সিনিয়র রোনাল্ডোর থেকে কত গোলে এগিয়ে সি আর সেভেন
ব্রাজিলের রোনাল্ডো লুইস নাজারিও দে লিমার থেকেও আন্তর্জাতিক গোল করার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো। সিনিয়র রোনাল্ডো ব্রাজিলের জার্সিতে ৯৮ ম্যাচে ৬২ গোল করেছেন। রোনাল্ডো তাঁর থেকে এই মুহূর্তে ৩৯টি গোলে এগিয়ে রয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications