রোনাল্ডোকে বড়দিনে বিলাসবহুল গাড়ি দিলেন বান্ধবী, মেসির সঙ্গে সংখ্যার ব্যবধান বাড়ালেন CR7

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বড়দিনে রোলস রয়েস গাড়ি উপহার দিলেন বান্ধবী জর্জিনা। ফলে লিওনেল মেসির চেয়ে গাড়ির সংখ্যার নিরিখে আরও এগিয়ে গেলেন সিআর সেভেন। ফুটবল কনট্রাক্ট, এনডোর্সমেন্ট, বাণিজ্যিক বিনিয়োগ মিলিয়ে রোনাল্ডোর সম্পত্তি ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। তাঁর কাছে রয়েছে অত্যাধুনিক ও বিলাসবহুল ২০টিরও বেশি গাড়ি।

রোনাল্ডোর গাড়ি

রোনাল্ডোর গ্যারাজে রয়েছে বুগাত্তির তিনটি গাড়ি। ৯.৯ মিলিয়ন মার্কিন ডলারের বুগাটি সেন্তোদিয়েচি, এ ছাড়াও রয়েছে বুগাত্তি চিরন (২.১৫ মিলিয়ন মার্কিন ডলার) ও বুগাত্তি ভেরন (১.৭ মিলিয়ন মার্কিন ডলার)। ১ মিলিয়ন মার্কিন ডলারের ম্যাকলারেন সেন্না গাড়ির মালিকও রোনাল্ডো। রোনাল্ডোর রোলস রয়েস গাড়ির সংখ্যা বেড়ে হলো তিন। আগে ছিল ৪ লক্ষ মার্কিন ডলারের রোলস-রয়েস ফ্যান্টম ও ৯ লক্ষ মার্কিন ডলারের রোলস-রয়েস কালিনান। ফেরারির তিনটি গাড়ি রয়েছে রোনাল্ডোর। যার মধ্যে রয়েছে ফেরারি ৫৯৯ জিটিও (৩ লক্ষ ৮৫ হাজার মার্কিন ডলার), ফেরারি ৫৯৯ জিটিবি ফিওরানো (৩ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার) এবং ফেরারি এফ ৪৩০ (৩ লক্ষ মার্কিন ডলার)।

বিলাসবহুল গাড়ি গ্যারাজে

ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর এলপি ৭০০-৪ যার দাম ৩ লক্ষ ১৮ হাজার মার্কিন ডলার, সেটিও রয়েছে রোনাল্ডোর। বেন্টলের দুটি গাড়িও রয়েছে। বেন্টলে কন্টিনেন্টাল জিটির দাম ২ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া গত বছর তিনি কেনেন বেন্টলে ফ্লাইং স্পার, যার দাম ৩ লক্ষ ১৩ হাজার মার্কিন ডলার। ২ লক্ষ মার্কিন ডলারের ব্রিটিশ অ্যাস্টন মার্টিন ডিবি ৯, রিয়াল মাদ্রিদে খেলার সময় কেনা ১ লক্ষ ৪০ মার্কিন ডলার মূল্যের মাসেরাতি গ্র্যানক্যাবরিও, ১ লক্ষ ৯ হাজার ৪০০ মার্কিন ডলারের বিএমডব্লু এম সিক্সও রয়েছে রোনাল্ডোর।

বিভিন্ন দেশের গাড়ি

মার্সিডিজের কয়েকটি গাড়িও রয়েছে সিআর সেভেনের গ্যারাজে। সেগুলি হলো- মার্সিডিজ জি-ক্লাস (১ লক্ষ ৩০ হাজার ৯০০ মার্কিন ডলার), মার্সিডিজ বেঞ্জ সি২২০ সিডিআই (৭০,৬৫০ মার্কিন ডলার) এবং মার্সিডিজ বেঞ্জ সি-ক্লাস স্পোর্টস ক্যুপ (৪৭,৮৫০ মার্কিন ডলার)। রয়েছে পোরশের তিনটি গাড়ি- পোরশে ক্যাইন (৭৭,৫০০ মার্কিন ডলার), পোরশে ৯১১ ২এস ক্যাবরিওলেট (১,২৯,৯০০ মার্কিন ডলার) এবং পোরশে ক্যাইন টার্বো (১,৩০,০০০ মার্কিন ডলার)। রোনাল্ডো রিয়াল মাদ্রিদে থাকাকালীন তাঁর সঙ্গে অডির চুক্তি রয়েছে। ৫৫,৮০০ মার্কিন ডলারেরর অডি কিউ সেভেন এবং ১,১৬,০০০ মার্কিন ডলারের অডি আরএস সিক্স রয়েছে রোনাল্ডোর।

বড়দিনে রোলস রয়েস

রোনাল্ডোকে পর্তুগালের হয়ে খেলতে দেখা যাবে কিনা তা বলা যাচ্ছে না। কোন ক্লাবে খেলবেন সেটাও এখনও স্পষ্ট নয়। তবে কাতারেই শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। চোখের জলে মাঠ ছাড়তে হয়েছে। তবে মানসিকভাবে সব সময় শক্ত রাখার চেষ্টা চালিয়ে গিয়েছেন বান্ধবী জর্জিনা। বড়দিন পরিবারের সঙ্গেই কাটালেন রোনাল্ডো। আর তখনই রোলস রয়েস গাড়ি উপহার দিয়ে রোনাল্ডোকে চমকে দিলেন তাঁর পার্টনার। রোনাল্ডোর বাড়ি ভর্তি পৌঁছে গিয়েছে অনেক গিফট। সাজিয়ে তোলা হয়েছে বড়দিনের জন্য। রোনাল্ডোকে যে গাড়িটি তাঁর বান্ধবী উপহার দিলেন তাঁর ৭ কোটির বেশি। বড়দিনে বাইসাইকেল প্রাপ্তি হয়েছে তাঁর সন্তানদেরও। নতুন গাড়ি উপহার পেয়ে জর্জিনা রদ্রিগেজকে ধন্যবাদও জানান রোনাল্ডো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+