Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে নতুন পালক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনের প্রথম মাসেই

যাবতীয় জল্পনার অবসান ঘটেছিল অগাস্টের শেষ দিন। জুভেন্টাস ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনের জন্য সই করে দেন। ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার প্রথম মাসেই তাঁর মুকুটে যোগ হল নতুন পালক। সমর্থকদের ভোটে সেপ্টেম্বর মাসের সেরা ফুটবলার নির্বাচিত হলেন সিআর সেভেন।

 ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে নতুন পালক

থিয়েটার অব ড্রিমস ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেই জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই ম্যাচটি ৪-১ গোলে জেতে ওলে গানার সলশেয়ারের দল। পরের উইকেন্ডেই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে ম্যান ইউ পিছিয়ে পড়ার পর রোনাল্ডোর গোলেই সমতা ফেরাতে সক্ষম হয়েছিল। জেসি লিনগার্ড জয়সূচক গোলটি করেছিলেন। তারপরও ম্যান ইউ লিড ধরে রাখতে পেরে ম্যাচ জিতেছিল দাভিদ দে হেয়া পেনাল্টি সেভ করায়। এরই মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইয়ং বয়েজের কাছে হেরে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যদিও সেই ম্যাচেও গোল করেছিলেন সিআর সেভেন। গোলের ধারা অব্যাহত থাকে ম্যান ইউ বনাম ভিয়ারিয়াল ম্যাচে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে রেড ডেভিলরা জেতে ২-১ গোলে, ৯৫ মিনিটে জয়সূচক গোলটি করেন রোনাল্ডোই।

 ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে নতুন পালক

সেপ্টেম্বর মাসের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে রোনাল্ডোর সঙ্গেই ছিলেন দাভিদ দে হেয়া, জেসি লিনগার্ড ও ম্যাসন গ্রিনউড। রেড ডেভিলদের গোলকিপার সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন, দুটি ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন। লিনগার্ড তাঁর পুরানো ক্লাব ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে গোল করার পাশাপাশি ভিয়ারিয়ালের বিরুদ্ধে রোনাল্ডোর গোল করার ক্ষেত্রে অ্যাসিস্ট করেন। অগাস্ট মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন গ্রিনউড। সেপ্টেম্বর মাসে তিনি একটি ম্যাচে গোল না করতে পারলেও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিপক্ষ দলগুলিকে চিন্তায় ফেলছেন। তবে এই সতীর্থদের টেক্কা দিয়ে সেপ্টেম্বরের সেরা হয়েছেন রোনাল্ডোই।

 ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে নতুন পালক

এ তো গেল মাঠের পারফরম্যান্সের কথা। রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘিরে ফুটবল বিশ্বের উন্মাদনা ধরা পড়ছে প্রিমিয়ার লিগের ভিউয়ারশিপের পরিসংখ্যানেও। ম্যান ইউ ও নিউক্যাসলের ম্যাচটি যত দর্শক দেখেছেন ভারতে তা বিগত পাঁচ বছরের সর্বাধিক রেটিংয়ের যাবতীয় রেকর্ড ভেঙে দেয়। প্রতি মরশুমে প্রিমিয়ার লিগে ভিউয়ারশিপের যা গড়়, ওই ম্যাচে তা চারগুণ বেড়ে গিয়েছিল।

এদিকে, আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ফের পয়েন্ট নষ্ট করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৪৩ মিনিটে মার্শালের করা গোলে রেড ডেভিলরা এগিয়ে থাকলেও ৬৫ মিনিটে টাউনসেন্ডের করা গোলে ম্যাচ ড্র রাখতে সক্ষম হয় এভার্টন। প্রথমার্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নামাননি ম্যান ইউ কোচ। দ্বিতীয়ার্ধে নামানো হয়। তবে এই সিদ্ধান্তকে সঠিক বলেই দাবি করেছেন সলশেয়ার। তাঁর কথায়, লম্বা মরশুমে খেলোয়াড়দের ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। চেলসি আজ জেতায় ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট লিভারপুলের। ৭ ম্যাচে ম্যান ইউ ও এভার্টনও ১৪ পয়েন্টে দাঁড়িয়ে। তবে ম্যান ইউ রয়েছে তৃতীয় স্থানে। চেলসি আজ ৩-১ গোলে হারায় সাউদাম্পটনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+