Cristiano Ronaldo: রোনাল্ডোর জন্যই আর্থিকভাবে প্রতারিত! পর্তুগাল-সুপারস্টারের বিরুদ্ধে মামলা, কেন এমন অভিযোগ?

Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে মামলায়। তাও আবার আর্থিকভাবে প্রতারণার অভিযোগ। পর্তুগাল সুপারস্টারের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ বিশ্বের ফুটবল মহলে চাঞ্চল্য তৈরি করেছে।

মাইকেল সাইজমোর, মিকি ভংডারা ও গর্ডন লুইস সিআর সেভেনের বিরুদ্ধে মামলা করেছেন বলে দাবি কয়েন টেলিগ্রাফের প্রতিবেদনে। ক্রিপ্টো এক্সচেঞ্জ সংস্থার দ্বারা আর্থিকভাবে বিপুল ক্ষতির মুখে পড়ে রোনাল্ডোকেই আইনি ফাঁদে ফেললেন মামলাকারীরা।

Cristiano Ronaldo: রোনাল্ডোর জন্যই আর্থিকভাবে প্রতারিত!

২০২২ সালে ক্রিপ্টো এক্সচেঞ্জ সংস্থা বিনান্স রোনাল্ডোর নন-ফাঞ্জিবল টোকেন বা এনটিএফের প্রোমোশনের জন্য পর্তুগাল সুপারস্টারের সঙ্গে কয়েক বছরের জন্য চুক্তি সেরেছিল। ফলে ওই সংস্থার বাণিজ্যক মুখ হয়ে বিভিন্ন প্রচারমূলক বার্তাও দেন রোনাল্ডো। তাঁর সেই বার্তাতেই আর্থিকভাবে প্রতারিত হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

মামলাকারীদের দাবি, রোনাল্ডোর বার্তায় ভরসা রেখে তাঁরাও ওই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন। ওই সংস্থার তরফে আনরেজিস্টার্ড সিকিউরিটিজে লগ্নির আহ্বানও জানানো হয়েছিল। গত ২৭ নভেম্বর ফ্লোরিডায় ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের হয় মামলায় উল্লেখ, রোনাল্ডো প্রচার করায় বিনান্সে বিনিয়োগের ফাঁদে পা দিয়েছেন তাঁর প্রচুর ফলোয়ার, ভক্ত ও সমর্থক।

মামলায় আরও অভিযোগ,বিনান্স যে আনরেজিস্টার্ড ক্রিপ্টো সিকিউরিটিজ বিক্রি করছে সে সম্পর্কে রোনাল্ডো আগে থেকেই জানতেন। যদি তা নাও হয় তাহলেও তাঁর লগ্নি সংক্রান্ত যে অভিজ্ঞতা ও যোগাযোগ রয়েছে তাতে ওই সংস্থা সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়াও উচিত ছিল সিআর সেভেনর। ফলে যা পরিস্থিতি তাতে ভালোভাবেই আইনি জটিলতায় জড়ালেন রোনাল্ডো।

এই অবস্থা রোনাল্ডো কীভাবে সামাল দেন সেদিকে তাকিয়ে সকলেই। আপাতত রোনাল্ডো আল নাসেরের হয়ে আল হিলালের বিরুদ্ধে নামার প্রস্তুতিতে মগ্ন। আল হিলাল অবশ্য পাচ্ছে না নেইমারকে। সৌদি প্রো লিগে আল হিলাল পয়েন্ট তালিকার শীর্ষে। তার ঠিক পরেই রয়েছে রোনাল্ডোর দল। শুক্রবার বিকেলে আল হিলালকে হারিয়ে চার পয়েন্টের ব্যবধান কমাতে মুখিয়ে আল নাসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+