ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একাই করলেন চার গোল! ক্লাব কেরিয়ারে স্পর্শ করলেন নয়া মাইলস্টোন

আল-নাসেরের হয়ে গতকাল প্রথম হ্যাটট্রিক পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একাই করলেন চার গোল। তাঁর পেশাদার কেরিয়ারে হ্যাটট্রিকের সংখ্যা বেড়ে ৬১। ক্লাব ফুটবলে ৫০০তম গোলটিও পেয়ে গেলেন।

আল-নাসেরের হয়ে এবার গোলের বন্যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এশিয়ার ক্লাবে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর তাঁর পারফরম্যান্স নিয়ে কানাঘুষো চলছিল। যদিও সমালোচকদের জবাব দিয়ে এবার হ্যাটট্রিক তো করলেনই, আল-নাসেরের হয়ে একাই করে ফেললেন চার গোল। রোনাল্ডোর সৌজন্যে সৌদি প্রো লিগে আল-নাসের ৪-০ গোলে হারিয়ে দিল আল-ওয়েহদাকে।

রোনাল্ডোর নজির

রোনাল্ডোর নজির

৩৮ বছরের রোনাল্ডো গতকালের ম্যাচে প্রথম গোলটি করার সঙ্গে সঙ্গেই স্পর্শ করলেন ক্লাব কেরিয়ারে এক ঈর্ষণীয় মাইলস্টোন। এটি ছিল রোনাল্ডোর ক্লাব কেরিয়ারের ৫০০তম গোল। এরপর আরও তিনটি গোল করেছেন পর্তুগালের অধিনায়ক। তবে ম্যাচের পর নিজের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ না করে দলের জয়কেই বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন সিআর সেভেন। উল্লেখ্য, ক্লাবের হয়ে লিগ খেলতে নেমে পেলে ৬০৪টি গোল করেছেন। রোমারিও ৫৪৪টি, পুসকাস ৫১৪টি, জোসেফ বিকান ৫১৮টি গোল করেছেন।

দলের জয়ে বেশি তৃপ্ত

এসএসসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই ম্যাচে গোলগুলি করতে পেরে ভালো লাগছে। তবে সকলে মিলে দলকে জেতাতে পেরেছি, সেটাই আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে। নিজের ইনস্টাগ্রাম পোস্টেও পরে রোনাল্ডো লেখেন, আল-নাসেরের হয়ে চারটি গোল করা এবং সেই সঙ্গে ক্লাব কেরিয়ারে ৫০০তম গোল করার অনুভূতি দারুণ। আল-নাসেরের হয়ে রোনাল্ডো তিনটি ম্যাচে এই নিয়ে পাঁচটি গোল করলেন।

৬১তম হ্যাটট্রিক

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই ম্যাচে ৬১তম হ্যাটট্রিকটি করলেন। পেশাদার ফুটবল কেরিয়ারে হ্যাটট্রিকের নিরিখে তাঁর পিছনে রয়েছেন লিওনেল মেসি। মেসির হ্যাটট্রিকের সংখ্যা ৫৬। রবার্ট লেওনডস্কি ও লুই সুয়ারেজের ২৯টি করে হ্যাটট্রিক রয়েছে। মারিও গোমেজ ও সের্হিও আগুয়েরো ১৮টি করে গোল করেছেন। জ্লাতান ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকের সংখ্যা ১৭। আর্লিং হালান্ড ১৬টি হ্যাটট্রিকের মালিক। এ ছাড়া হ্যারি কেন ১৫টি ও কিলিয়ান এমবাপে ১৪টি হ্যাটট্রিক করেছেন।

পরবর্তী ম্যাচ

রোনাল্ডোর পায়ের জাদুতে মুগ্ধ তাঁর ভক্তরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চেনা ছন্দে ফেরা রোনাল্ডোকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন সকলেই। আল-নাসেরের হয়ে ১৭ ফেব্রুয়ারি ফের মাঠে দেখা যাবে রোনাল্ডোকে। সেদিন আল-তাউনের বিরুদ্ধে খেলবে রোনাল্ডোর ক্লাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+