Cristiano Ronaldo: লাল কার্ড দেখে রেফারির সঙ্গে চরম সংঘাত, কড়া শাস্তি পেলেন রোনাল্ডো, সঙ্গে জরিমানাও

বিতর্ক যেন পিছু ছাড়ছে না রোনাল্ডোর। কয়েক দিন আগে মাঠে লিও মেসির নাম শুনে দর্শকদের দিকে অশালীন অঙ্গভঙ্গী করায় নির্বাসিত হতে হয়েছিল রোনাল্ডোকে। নির্বাসন কাটিয়ে ফিরে ফের শাস্তির মুখে পড়তে হল সিআরসেভেনকে। বয়স যত বাড়ছে রোনাল্ডোর ততই যেন মেজাজের রাশও আলগা হচ্ছে আল নাসের তারকার।

সৌদি সুপার কাপের ম্যাচে আল হিলালের মুখোমুখি হয়েছিল আল নাসের। কিন্তু এই ম্যাচে ২-১ গোলে হেরে বসে রোনাল্ডো ব্রিগেড। তবে এই ম্যাচে বেনজির বিতর্কে জড়ালেন রোনাল্ডো। কেন লাল কার্ড দেখতে হল আল নাসের তারকাকে? ম্যাচের বয়স তখন ৮৫ মিনিট। টাচলাইনের বাইরে বল চলে গেলে তা আনতে যান আল হিলালের ফুটবলার আলি আলবুলাইহি। সেই সময়ে রোনাল্ডো বল নিয়ে নেন। এদিকে আল হিলালের খেলোয়াড়টি রোনাল্ডোকে থামানোর চেষ্টা করলে সিআর সেভেন সেই ফুটবলারের বুকে কনুই দিয়ে মারেন। এরপর সংঘর্ষে লিপ্ত হন দুই দলের খেলোয়াড়রাও। রেফারি তৎক্ষণাৎ লাল কার্ড দেখান রোনাল্ডোকে।

Cristiano Ronaldo

কেরিয়ারে এ নিয়ে দ্বাদশবার লাল কার্ড দেখলেন সিআরসেভেন। লাল কার্ড দেখার পরে রোনাল্ডো নিজেও চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক ভিডিওতে দেখা যায়, শাসানোর ভঙ্গিতে রোনাল্ডো মুষ্টিবদ্ধ হাত তুলে রেফারিকে মারতে উদ্যত হয়েছিলেন। শেষমেশ নিজেকে সামলে নেন পর্তুগিজ মহাতারকা। পরে রেফারির সঙ্গে তর্ক করতেও দেখা যায় আল নাসের অধিনায়ককে। মাঠ ছাড়ার সময় গ্যালারির দিকে তাকিয়ে রেফারিকে ইঙ্গিত করে তালি দেওয়াসহ বেশ ব্যঙ্গ করতে দেখা যায় পর্তুগিজ তারকাকে। গোটা বিষয়টিউ ভালোভাবে মেনে নেয়নি সৌদি ফুটবল ফেডারেশন। কড়া শাস্তি প্রদান করা হয়েছে রোনাল্ডোকে।

রেফারি যে রিপোর্ট জমা দেন তার উপর ভিত্তি করে রোনাল্ডোকে দু'টি ম্যাচে নির্বাসিত করা হয়েছে। সেই সঙ্গে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। ইথিমধ্যেই সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে আল নাসের। কিন্তু সৌদি প্রো লিগে আল ফেইহা ও আল খালিজের বিরুদ্ধে খেলতে পারবেন না রোনাল্ডো, এই শাস্তির ফলে।

আল হিলালের বিরুদ্ধে ম্যাচে আল নাসের প্রথমার্ধে গোলও করে ফেলেছিল। কিন্তু রোনাল্ডোর পাস থেকে করা ওতাভিওর ওই গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। বিরতির পরই কিন্তু আল হিলালকে থামানো যায়নি। সালেম ও ম্যালকমের গোলে ২-০ এগিয়ে যায় আল হিলাল। সাদিও মানে ইনজুরি টাইমে ১-২ করেন। তাতেও কোনও লাভ হয়নি।তবে কিছুকে ছাপিয়ে গেল রোনাল্ডোর লাল কার্ড ও শাস্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+