লিওনেল মেসির সম্পর্কে কী ভাবেন তিনি, বিশ্বকাপের আগে অন্তরের অনুভূতি প্রকাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
লিওনেল মেসির সম্পর্কে কী ভাবেন তিনি, বিশ্বকাপের আগে অন্তরের অনুভূতি প্রকাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
বিশ্ব ফুটবল মানচিত্রে তাঁর সর্বকালের সেরা প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সম্পর্কে কী ভাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এমনটা প্রশ্ন অনেকেরই। অনেকেই জানতে চান মেসি সম্পর্কে কী ভাবেন রোনাল্ডো, আবার রোনাল্ডোর সম্পর্কে কী ভাবেন মেসি। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগেই পাওয়া গিয়েছে, মেসি আগেই বলেছিলেন রোনাল্ডো তাঁর কাছে যোগ্য প্রতিদ্বন্দ্বী এবং একই রকম ভাবে সব থেকে ভাল বন্ধু। এ বার রোনাল্ডো জানালেন নিজের অনুভূতি। সিআর ৭ জানিয়েছেন, মেসিকে নিজের দলের সতীর্থ মনে করেন তিনি।

সতীর্থের মতো মেসি:
পিয়ের্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী এই ফুটবলারটি মেসি সম্পর্কে জানিয়েছেন, ও অসাধারণ ফুটবলার এবং নিজেদের মধ্যে দারুণ সম্পর্ক শেয়ার করেন তাঁরা। তবে তিনি এ-ও জানিয়েছেন মাঠের মধ্যে তাঁরা বন্ধু নন। পাশাপাশি সর্বসম্মক্ষে তাঁর সম্পর্কে মেসি যে ভাবে কথা বলেন তা বেশ পছন্দ করেন বলেও জানিয়েছেন রোনাল্ডো। পাশাপাশি। রোনাল্ডো বলেছেন, "অসাধারণ ফুটবলার ও। ১৬ বছর আমরা এক সঙ্গে স্টেজ শেয়ার করে চলেছি, ভাবুন ১৬টা বছর। ফলে ওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমি ওর বন্ধু নই সেই দিক থেকে যেখানে আমি মনে করি এক জন বন্ধু এক সঙ্গে বাড়িতে থাকবে, ফোনে কথা বলবে না, সেটা নয় কিন্তু ও আমার দলের সতীর্থের মতো।"

মেসি বন্ধনায় রোনাল্ডো:
রোনাল্ডোর আরও সংযোজন, "যে ভাবে ও আমার সম্পর্কে কথা বলে তাতে ওর প্রতি সময়ই আমি শ্রদ্ধাশীল। এমনকী ওর স্ত্রী বা আমার স্ত্রী, আমার বান্ধবী তারাও সব সময় সম্মান করে এবং তারাও আর্জেন্টিনারই মানুষ। মেসির সম্পর্কে কী বলব আমি? মহান এক জন মানুষ ও যে ফুটবলের জন্য অনেক মহান কাজ করেছে।"

মেসি এবং রোনাল্ডোর এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ:
বিশ্ব ফুটবলের সর্বকালের দুই অন্যতম সেরা নক্ষত্র লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এটাই খুব সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে। ক্লাব ফুটবলে সমস্ত সেরা ট্রফি জিতলেও বিশ্বকাপ অধরাই রয়ে গিয়েছে মেসি-রোনাল্ডোর। বহু যুগ পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করিয়েছেন মেসি, জিতেছেন ফাইনালেসিমা ২০২২। একই রকম ভাবে রোনাল্ডো পর্তুগালকে চ্যাম্পিয়ন করিয়েছেন ইউরো কাপে।

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং পর্তুগালের গ্রুপ:
আর্জেন্টিনা গ্রুপ 'সি'-তে রয়েছে। এই গ্রুপে আর্জেন্টিনা ছাড়া রয়েছে সৌদি আরবিয়া, মেক্সিকো এবং পোল্যান্ড। অপর দিকে, পর্তুগাল রয়েছে গ্রুপ 'এইচ'-এ। পর্তুগালের পাশাপাশি এই গ্রুপে রয়েছে উরুগুয়ে, ঘানা এবং দক্ষিণ কোরিয়া।












Click it and Unblock the Notifications