বিশ্বকাপের মাঝেই কি জাতীয় শিবির ছাড়ছেন রোনাল্ডো? জবাব দিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন

বিশ্বকাপের মাঝেই কি জাতীয় শিবির ছাড়ছেন রোনাল্ডো? জবাব দিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে না রাখা নিয়ে সারা বিশ্ব ফুটবলে আলোচনা চলেছে। তাঁর পরিবর্তে খেলা গঞ্জালো র্যামোস হ্যাটট্রিক করলেও সেই আলোচনা এখনও চলছে। এরই মধ্যে পর্তুগালের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বকাপের মধ্যে পর্তুগাল শিবির ছাড়ার হুমকি নাকি দিয়েছেন।

বিশ্বকাপের মাঝেই কি জাতীয় শিবির ছাড়ছেন রোনাল্ডো? জবাব দিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন

বিশ্বকাপে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে পর্তুগাল। সেখানে বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম তারকা কাতার ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন এমন গুজব ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি, এতে ফোকাস নড়ে যেতে পারত দলেরও। তবে, এই খবর পুরোপুরি ভুয়ো জানিয়েছেন সেই দেশের ফুটবল ফেডারেশন। পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, "কাতারে কোনও সময়েই সেলেকাও-এর অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়নি। জাতীয় দল এবং দেশের সার্ভিসে প্রত্যেক দিন রোনাল্ডো নতুন নতুন রেকর্ড তৈরি করছে।"

পর্তুগালের জার্সিতে সব থেকে বেশি ম্যাচ খেলা ফুটবলার রোনাল্ডো এবং বিশ্ব ফুটবলে জাতীয় দলের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। শনিবার কোয়ার্টারল ফাইনালের ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচেও রোনাল্ডোর পরিবর্তে খেলতে দেখা যেতে পারে কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করা গঞ্জালো র্যামোসকে। বুধবার অন্যান্য পরিবর্ত ফুটবলারদের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ট্রেনিং করেননি এমন খবর সামনে এসেছে। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলা ফুটবলারদের সঙ্গে জিমে সময় কাটিয়েছেন তিনি।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই প্রথম ফুটবলার যিনি পর পর পাঁচটি বিশ্বকাপে গোল করেছেন। পর্তুগালের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে এই রেকর্ড তৈরি করেছিলেন পর্তুগিজ তথা বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+