টক শোয়ে সাক্ষাৎকার দেওয়ার মুহূর্তে কেঁদে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক টক শোয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে বাবার ভিডিও দেখে কেঁদে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এক টক শোয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে বাবার ভিডিও দেখে কেঁদে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

মাত্র ২০ বছর বয়সে বাবা হোসে দিনিস অ্যাভিইরোকে হারিয়েছিলেন সিআর সেভেন। অতিরিক্ত মদ্যমানের জন্য লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে সিআর সেভেনের বাবা মারা যান। বাবার মৃত্যুর পর ১৪ বছর কেটে গিয়েছে। তবে আজও বাবার কথা বললেই আবেগঘন হয়ে পড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

টক শোয়ে সাক্ষাৎকার দেওয়ার মুহূর্তে কেঁদে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এবার এক সাক্ষাৎকারে বাবার ভিডিও দেখে কেঁদে ফেললেন তিনি। সাক্ষাৎকার ভিডিওতে রোনাল্ডোকে নিয়ে তাঁর বাবার মন্তব্য দেখানো হয়। সেখানে ক্রিশ্চিয়ানোর বাবা তাঁর ছেলের খেলার প্রশংসা করেছেন। সেই ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারেননি ক্রিশ্চিয়ানো। ভিডিও দেখার পর সিআর সেভেন বলেছেন, 'এই ভিডিও আমি কোনও দিনও দেখিনি। এই প্রথম দেখলাম। বাবা আমার সাফল্য দেখে যেতে পারেননি।'

‘He doesn’t see me receive awards.’

In an emotional interview, @Cristiano breaks down in tears over the loss of his late father and the fact that he never got to witness his son's success.

Watch the full interview on @ITV on Tuesday at 9pm.@piersmorgan | #GMB pic.twitter.com/LybbJn31VR
— Good Morning Britain (@GMB) September 16, 2019

সাক্ষাৎকারে বাবাকে নিয়ে বলতে গিয়ে রোনল্ডো আরও বলেন, 'বাবা আমাকে কোনও দিনও কোনও পুরস্কার জিততে দেখেননি। আমার মা, আমার পরিবার, আমার সন্তানরা প্রতিদিন আমাকে পুরস্কার জিততে দেখেন। কিন্তু আমার বাবা কোন দিনও ছেলেকে বিশ্বের সেরা ফুটবলার হওয়া দেখে যেতে পারলেন না। আমার জীবনে এটা সবচেয়ে বড় আফসোস। ছেলের সাফল্য দেখে যাওয়ার কোনও সুযোগই পাননি তিনি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+