Cristiano Ronaldo: মেসিকে কটাক্ষ সিআরসেভেনের, মেজর লিগ সকার নিয়েও দিলেন বড় বয়ান
ইন্টার মায়ামির জার্সিতে সবেমাত্র আত্মপ্রকাশ করেছেন। বল পায়ে এখনও মেজর লিগ সকারে মাঠে নামেননি। এরইমধ্যে মার্কিন মুলুকের ফুটবল লিগ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেজর লিগ সকারকে নিয়ে মন্তব্য করলেও সিআরসেভেনর নিশানায় যে চির প্রতিন্দ্বন্দ্বী মেসি, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই।
রোনাল্ডোর মতোই ইউরোপীয় ক্লাব ফুটবল থেকে সরে এসেছেন মেসি। তবে আর্জেন্টাইন অধিনায়কের গন্তব্য সৌদি আরব হয়নি, হয়েছে মার্কিন মুলুক। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে সই করেছেন এলএমটেন। চিরপ্রতিন্দ্বন্দ্বীর এই সিদ্ধান্তকে কটাক্ষ করে রোনাল্ডো জানিয়েছেন, মেজর লিগ সকারের থেকে সৌদি লিগ অনেক ভালো।

এর পাশাপাশি রোনাল্ডোর নিশানায় এবার ইউরোপীয় ক্লাব ফুটবলও। সিআরসেভেনের মতে, তিনি কখনও ইউরোপিয়ান ফুটবলে ফিরবেন না। কারণ তাঁর মতে, বর্তমানে ইউরোপিয়ান ফুটবল ঐতিহ্য হারিয়ে ফেলেছে।
একটি সাক্ষাতকারে রোনাল্ডো বলেছেন, 'সৌদি আরবের ফুটবল লিগ মেজর লিগ সকারের থেকে অনেক ভালো। আমি সৌদি লিগের দরজা খুলে দিয়েছি, আর এখন সব খেলোয়াড়রাই এখানে আসছে। এক বছরের মধ্যে আরও অনেক ভালো খেলোয়াড় সৌদি লিগে খেলেতে আসবেন। এক বছরের মধ্যে সৌদি লিগ তুর্কি লিগ ও ডাচ লিগকে টপকে যাবে।’

রোনাল্ডোর পরে করিম বেঞ্জেমা, মার্সেলো ব্রোজোভিচ, কন্তে, রবার্তো ফিরমিনোর মতো ফুটবলাররা সৌদি লিগে যোগ দিয়েছেন। সৌদি আরবে পর্তুগিজ মহাতারকা আসার পর থেকেই বিশ্বসেরা ফুটবলারদের ঢল নেমেছে। করিম বেনজিমা, এনগলো কন্তে, রবার্তো ফিরমিনো, ব্রোজোভিচদের খেলতে দেখা যাবে সৌদি প্রিমিয়ার লিগে।'
আয়ের নিরিখে ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। পর্তুগাল অধিনায়ক ২০২৩ সালের ১ মে পর্যন্ত এক বছরে ১৩৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। একইসঙ্গে তিনি সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রীড়াবিদ হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম তুলে ফেলেছেন সিআরসেভেন।
ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন লিওনেল মেসি। আগামী শুক্রবার লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব ক্রাজ আজালের বিরুদ্ধে খেলার কথা রয়েছে মেসির। সেটাই ইন্টার মায়ামির হয়ে তাঁর প্রথম ম্যাচ হবে।

রোনাল্ডো যতই কটাক্ষ করুন না কেন, মেসি যোগ দিতেই বদলে গিয়েছে মেজর লিগ সকারের ছবিটা। এলএমটেনের-ম্যাচের টিকিটের এই অস্বাভাবিক দাম ইন্টার মায়ামির যে কোনও ম্যাচের থেকেও ৯০০ শতাংশ বেশি। এই ম্যাচের টিকেটের ন্যূনতম মূল্য এখন ৪৮৭ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০ হাজার টাকা। টিকিটের এমন এভারেস্ট ছোঁয়া দামও ফুটবলভক্তদের উত্সাহে ভাটা ফেলেনি।












Click it and Unblock the Notifications