Cristiano Ronaldo: ইরানে রোনাল্ডো জ্বর, সমর্থকদের উন্মাদনায় বাতিল আল নাসেরের অনুশীলন, দেখুন ভিডিও
রোনাল্ডো জ্বরে আক্রান্ত ইরান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য রোনাল্ডো তেহরানে পৌঁছনোর পর থেকেই চারিদিকে শুধু তাঁর নাম। তাঁকে নিয়ে সেখানকার ফুটবলপ্রেমীদের উত্তেজনা চরমে পৌঁছছে গিয়েছে। বিমান বন্দরে আল নাসের দল নামার পর থেকেই আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সিআরসেভেন। বিমান বন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তায় আল নাসেরের টিম বাস ঘিরে ফুটবল প্রেমীদের উচ্ছাস ছিল চোখের পরার মতো।
পর্তুগিজ মহাতারকাকে দেখার জন্য অগণিত ইরানের ফুটবলপ্রেমীরা ধাওয়া করে আল নাসেরের টিম বাস। রোনাল্ডোর অনুরাগীরা পৌঁছে যায় হোটেলের সামনেও। পাঁচিল টপকে টিম হোটেলের মধ্যে ঢুকে পড়ার চেষ্টাও করেন ফুটবলপ্রেমীরা। জানা গিয়েছে, সিআর সেভেনের জন্য এত ভিড় হয়ে যায়, ফলে অনুশীলন বাতিল করতে বাধ্য হয় আল নাসের।

রোনাল্ডোর অনুশীলন দেখার জন্য হাজার হাজার জনতা ভিড় জমাতেন। পরিস্থিতি সুবিধার নয় দেখে অনুশীলন বাতিল করে হোটেলে ফেরার সিদ্ধান্ত নিল আল নাসের ম্যানেজমেন্ট। আল নাসেরের পক্ষ থেকে জানানো হল, যেভাবে ভিড় বাড়ছিল তাতে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে সংশয় ছিল। তাই ম্যাচের আগেরদিন অনুশীলন বাতিল করতে হয়েছে।
Meanwhile in Tehran 🎥
— AlNassr FC (@AlNassrFC_EN) September 18, 2023
Don’t miss all AlNassr exclusive content in Tehran 🤩
Via AlNassr's official Snapchat 🤳https://t.co/Vgc7yqzln2 pic.twitter.com/UUJ0kDRjbA
মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের পেরসেপোলিস ক্লাবের বিরুদ্ধে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো -র আল নাসের । ইরানের তেহরানের আজাদি স্টেডিয়ামে হবে এই ম্যাচে। এসিএলে খেলার ছাড়পত্র অর্জন করেছে আল নাসের দল। তবে এসিএলের যোগত্যা অর্জন পর্বের ম্যাচে গোল পাননি সিআরসেভেন। মঙ্গলবার তাঁর গোল দেখার অপেক্ষায় ভক্তরা।
এই মুহূর্তে সৌদি প্রো লিগে অসাধারণ ছন্দে আছেন সিআরসেভেন। ৫ ম্যাচ খেলে ৭ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। তার আগে আরব ক্লাব চ্যাম্পিয়নশিপেও তিনি ৬ ম্যাচ খেলে ৬ গোল করেছিলেন। ফাইনালে এশিয়ার সেরা ক্লাব আল হিলালের বিরুদ্ধে করেছিলেন জোড়া গোল।
The Beautiful Game ✨
— AlNassr FC (@AlNassrFC_EN) September 18, 2023
It's even more beautiful,
With The Greatest making a boy’s wish coming true 💛
pic.twitter.com/Q1OKO9uvrd
ইরানের পেরসেপোলিস ক্লাবের বিরুদ্ধে ফিরতি ম্যাচ হবে ২৭ নভেম্বর। সেটি হবে রিয়াধে। ২০১৫ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সৌদি এবং ইরানের দল শেষবার মুখোমুখি হয়েছিল।

চলতি মরসুমে এবার আর উয়েফা নয়, এবার তাকে দেখা যাবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ বা এসিএলের মঞ্চে। গত জানুয়ারিতে ইউরোপের মায়া কাটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যখন ক্রিশ্চিয়ানো যোগ দেন তখনই বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এবার এশিয়া ফুটবলে তারকাদের রমরমা রোনাল্ডোর সঙ্গে দেখা যাবে নেইমার-করিম বেঞ্জিমাদের মতো ইউরোপীয় ফুটবলের মহাতারকাদের।












Click it and Unblock the Notifications