Cristiano Ronaldo: ছুটির মেজাজে সিআরসেভেন, দেখুন নির্জন দ্বীপে সপরিবারে রোনাল্ডোর ছবি
ফুটবল মরসুম শেষ, আপাতত ছুটির মুডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুলাই মাস থেকে শুরু হবে দলগুলির প্রাক মরসুম প্রস্তুতি তার আগে বিশ্বের সব তারকা ফুটবলারই স্ত্রী বান্ধবীদের নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত। ব্যতিক্রম নন পর্তুগিজ মহাতারকাও। ইতালির নির্জন দ্বীপ সার্দিনিয়াতে পরিবার নিয়ে ছুটির সময়টা চুটিয়ে উপভোগ করছেন সিআরসেভেন।
যতই নির্জনে ছুটি কাটাতে চান, পাপারাজ্জিদের চোখ কী এড়াতে পারেন রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকার ছুটি কাটানোর ছবি সম্প্রতি ফাঁস হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি বিলাস বহুল ভেঁসেলে পরিবারের সদস্যদের সঙ্গে ছুটির সময়টা চুটিয়ে উপভোগ করছেন পর্তুগিজ তারকা। স্বল্পবাসনা, লাস্যময়ী রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রীতিমতো ঝড় তুলেছেন তাঁর ছবিতে।

তাঁর সঙ্গে রোনাল্ডোর আলাপ হয়েছিল একটি দোকানে। তাঁরা এখনও বিয়ে করেননি। গত সাত বছর ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন। ৩৮ বছরের রোনাল্ডো সম্প্রতি তাঁর ২৯ বছর বয়সি বান্ধবীর সঙ্গে চুক্তি করেছেন। এই চুক্তি ভবিষ্যতে আর্থিক ভাবে জর্জিনাকে সাহায্য করবে। পর্তুগালের এক সংবাদমাধ্যমের খবর অনুসারে, রোনাল্ডো এবং জর্জিনার মধ্যে একটি চুক্তি হয়েছে। ভবিষ্যতে তাঁদের মধ্যে কোনও সম্পর্ক না থাকলেও আর্থিক সাহায্য পাবেন প্রাক্তন হয়ে যাওয়া তাঁর বান্ধবী।

ইউরোপ ছেড়ে এলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রড্রিগেজ সৌদি আরবে সুখে জীবন কাটাচ্ছেন বিগত কয়েক মাস ধরেই। জর্জিনা জানিয়েছিলেন প্রথমে তার মনের মধ্যে আশঙ্কা ছিল মধ্যপ্রাচ্যের দেশ কেমন হবে সেটা নিয়ে? যদিও সৌদিতে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে না তারকা দম্পতিরা।













Click it and Unblock the Notifications