Cristiano Ronaldo: মেসি-কাইলিকে পিছনে ফেললেন, ইনস্টাগ্রাম পোস্টে রোনাল্ডোর দর শুনলে চমকে যাবেন
বিগত কয়েক মাস ধরে মাঠে তাঁর পারফরম্যান্স চোখ ধাঁধানো নয়। বিতর্কে জর্জরিত হয়ে ম্যান ইউ ছেড়ে আল নাসেরে নাম লেখান রোনাল্ডো। কিন্তু সৌদি লিগও আল নাসেরকে জেতাতে পারেননি সিআরসেভেন। কিন্তু তাতে রোনাল্ডোর জনপ্রিয়তা যে এতটুকুও ভাটা পড়েনি, তার প্রমাণ ফের পাওয়া গেল।
ইনস্টাগ্রাম পর্তুগিজ মহাতারকার ফলোয়ার্স সংখ্যা ৫৯৭ মিলিয়ন। এই মহাবিশ্বে আর কোনও তারকার এত ইনস্টাগ্রাম ফলোয়ার্স নেই। ইনস্টাগ্রামে স্পনসর্ড পোস্টে সবাইকে পিছনে ফেলে দিয়েছে রোনাল্ডোর উপার্জন । এমনকি চির প্রতিন্দ্বন্দ্বী মেসি এবং মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনারকেও।

লাইফস্টাইল প্রসঙ্গ উঠলে প্রথমেই উঠে আসে কাইলি জেনারের 'কাইলি কসমেটিকস'-এর নাম । জেনারের ঝুলিতে আছে ৩৯৭ মিলিয়ন ফলোয়ার্স। জেনার প্রতিটি স্পনসর্ড পোস্টের জন্য ১.৩৮ মিলিয়ন পাউন্ড নিয়ে থাকেন। জেনার মূলত নিজের ব্র্যান্ডই এনডোর্স করে থাকেন ইনস্টাগ্রামে। কিন্তু মার্কিনী তারকাকে পিছনে ফেলে দিয়েছেন রোনাল্ডো।
সিআরসেভেন একটি স্পনসর্ড পোস্টের জন্য ১.৮৭ মিলিয়ন পাউন্ড অর্থ নিচ্ছেন। এই তালিকায় তিনে আছেন সদ্য ইন্টার মায়ামিতে যোগ দেওয়া মেসি । বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তির ইনস্টাগ্রামে ভক্ত সংখ্যা ৪৭৯ মিলিয়ন। তিনি পোস্ট পিছু নিয়ে থাকেন ১.৩৮ মিলিয়ন পাউন্ড অর্থ। অর্থ্যাত রোনাল্ডোর সামনে কাত কাইলি থেকে মেসি।

কিন্তু রোনাল্ডো যেন বিতর্ক ছাড়া চলতেই পারেন না। পর্তুগিজ তারকা আজ বিশ্বের সবেচেয়ে ধনীতম অ্যাথলিট হয়েছেন নাইকের জন্যই। কারণ এই মুহূর্তে সিআর সেভেন নাইকের সঙ্গে ১৪৭ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে রয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে উঠেছে চুক্তিভঙ্গের গুরুতর অভিযোগ।
নাইকির সঙ্গে চুক্তি থাকলেও তিনি পরলেন অ্যাডিডাসের শিন প্যাড। এর ফলে নাইকি সংস্থার প্রশ্নের মুখে পড়তে হতে পারে রোনাল্ডোকে। ২০০৩ সাল থেকে নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ রোনাল্ডো। সারা জীবনের জন্য সেই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। সাম্প্রতিক একটি প্রীতি ম্যাচে নাইকির জুতো পরেই খেলতে দেখা যায় তাঁকে। ওই ম্যাচেও তাঁর পায় ছিল ওই সংস্থার জুতো। কিন্তু শিন প্যাডটি ছিল অ্যাডিডাসের।

রোনাল্ডোর মতোই ইউরোপীয় ক্লাব ফুটবল থেকে সরে এসেছেন মেসি। তবে আর্জেন্টাইন অধিনায়কের গন্তব্য সৌদি আরব হয়নি, হয়েছে মার্কিন মুলুক। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে সই করেছেন এলএমটেন। চিরপ্রতিন্দ্বন্দ্বীর এই সিদ্ধান্তকে কটাক্ষ করে রোনাল্ডো জানিয়েছেন, মেজর লিগ সকারের থেকে সৌদি লিগ অনেক ভালো যা নিয়েও বিতর্ক কম হয়নি।












Click it and Unblock the Notifications