Cristiano Ronaldo: রেকর্ড গড়লেন রোনাল্ডো, বড় জয় পেল আল নাসের

রেকর্ডের আরও এক নাম রোনাল্ডো, মাঠে ‌নেমে গোল করলেই রেকর্ড গড়াটা অভ্যাসে পরিণত করেছেন পর্তুগিজ মহাতারকা। ক্লাব হোক বা জাতীয় দল সিআরসেভেনের নামের পাশে সব সময় উজ্জ্বল রেকর্ডের পরিসংখ্যান। শনিবার রাতে আল নাসেরের হয়ে গোল করে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন রোনাল্ডো।

সৌদি লিগে আল হাজমের বিরুদ্ধে ব্যবধানে জয়ের দি‌নে পেশাদার ফুটবলে আরও একটি রেকর্ড গড়লেন সিআরসেভেন। এই ম্যাচে ৫-১ গোলে জয় পেল আল নাসের। দলে বড় জয়ে অবদান রাখলেন পর্তুগিজ মহাতারকা, নিজে গোল করলেন, সতীর্থদের দিয়ে গোল করালেন।

Cristiano Ronaldo

এই ম্যাচে ৩৩ মিনিটে রোনাল্ডোর পাস থেকেই প্রথম গোলটি করেন আব্দুলরাহমান ঘরিব। প্রথমার্ধে ২-০ ফলে এগিয়ে সাজঘরে ফেরে আল নাসের। কিন্তু এরপর আরম্ভ হয় রোনাল্ডো ম্যাজিক। ৫৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও রোনাল্ডো গোল না করে বল পাস করে দেন নিজের পর্তুগিজ সতীর্থ ওটাভিওর দিকে এবং বাকি কাজটা করতে ভুল করেননি এই তরুণ মিডফিল্ডার।

দুই গোলে অবদান রাখা রোনাল্ডো অবশ্য গোলশূন্য থাকেননি। বিপক্ষের -বক্সে পাস খেলতে খেলতে গারিবের পা থেকে বল পান ফাকায় দাঁড়ানো সিআরসেভেন। জোরাল শটে বল জালে জড়ান পর্তুগিজ মহাতারকা। এটি তাঁর কেরিয়ারে ৮৫০তম গোল।


চলতি মরসুমে দারুণ ফর্মে থাকা রোনাল্ডো, ৪ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন।বর্তমানে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে পর্তুগি্জ তারকার কাছাকাছি আছেন কেবল লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের গোলসংখ্যা ৮১৮।

সৌদি লিগ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে চলতি মরসুমে ১১ ম্যাচে ১২ গোল ও ৫ অ্যাসিস্ট করা হয়ে গেল তার। মরসুমের শুরুতেই একটি ট্রফি পেয়েছেন।

মাইলফলক-ছোঁয়া গোলে পাওয়া জয়ের পর সমাজ মাধ্যমে বার্তাও দিয়েছে রোনাল্ডো। তিনি বলেছেন, 'আরও একটি দলীয় পারফরম্যান্স। আমরা উন্নতি করছি। এগিয়ে চলো আল নাসর।' এরপর নিজের মাইলফলক নিয়ে রোনাল্ডো আরও বলেছেন, '৮৫০তম ক্যারিয়ার গোল এবং আরও আসছে।'

Cristiano Ronaldo

ম্যাচের পর আরও একটি সুখবর পেলেন আল নাসের তারকা। সৌদি লিগে আগস্ট মাসের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। মাস সেরা হওয়ার দৌড়ে হারিয়েছেন ম্যানচেস্টার সিটির প্রাক্তন তারকা, এখন আল আহলিতে খেলা আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ, আল ইত্তিহাদের ইগর করোনাদো ও আল হিলালের ব্রাজিলিয়ান উইঙ্গার মালকমকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+