ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের ‘স্বপ্ন’ পূরণ হওয়ার পথে, পিএসজির জার্সিতে মেসির পাশে দেখা যেতে পারে রোনাল্ডোকে
ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের ‘স্বপ্ন’ পূরণ হওয়ার পথে, পিএসজি’র জার্সিতে মেসির পাশে দেখা যেতে পারে রোনাল্ডো’কে
সব কিছু পরিকল্পনা মাফিক এগলে আগামী মরসুমে লিওনেল মেসির পাশে খেলতে দেখা যেতে পারে ক্রিস্টিয়ানো রোনাল্ডো'কে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা'র খবর অনুযায়ী লিওনেম মেসি'র পাশে আগামী মরসুমে প্যারিস সাঁ জাঁ-এর জার্সিতে খেলতে দেখা যেতে পারে ক্রিস্টিয়ানো রোনাল্ডো'কে ।

কিলিয়ান এমবাপের পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা'কে দলে পেতে চায় পিএসজি। গত মরসুমের শুরুতেই রোনাল্ডো'কে নেওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল পিএসজি। কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপানোর জন্য যখন উঠে পড়ে লেগেছিলেন তখনই পর্তুগিজ তারকাকে সই করানোর বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছিল ফ্রান্সের এই ক্লাব। সার্জিও রামোস'কে সামনে রেখে রোনাল্ডো'কে পাওয়ার প্রচেষ্টায় ছিল প্যারিসের এই দল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে না পাওয়ায় সই করানো হয় লিওনেল মেসি'কে।
গত বার রোনাল্ডো'কে পাওয়ার সকল প্রচেষ্টা ব্যর্থ হলেও এই বার ফের পর্তুগলের অধিনায়ক'কে পাওয়ার জন্য ঝাঁপাতে পারে প্যারিস সাঁ জাঁ। তবে পুরোটাই নির্ভর করছে এমবাপের উপর। এমবাপের সঙ্গে পিএসজি'র চুক্তি শেষ হচ্ছে ৩০ জুন। ফরাসি ফরওয়ার্ডের সঙ্গে চুক্তি নবীকরন করতে চায় প্যারিসের ক্লাব। তারা কোনও ভাবেই এই প্রতিশ্রুতিবান ফুটবলারকে ছাড়তে চায় না কিন্তু একান্তই যদি এমবাপে'কে ধরে না রাখা যায় তা হলে রোনাল্ডোর জন্য ঝাঁপাবে তারা।
অন্য দিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তবর্তী কোচ রাফ র্যাংনিকের সঙ্গেও সম্পর্কও খারাপ হয়েছে রোনাল্ডোর। রোনাল্ডো যদি পুরনো ক্লাব ছেড়ে বেরিয়ে আসতে চান তা হলে ফ্রান্সই হতে পারে তাঁর পরবর্তী গন্তব্য। কিছু দিন আগে মার্কাই খবর করেছিল পিএসজি আগামী মরসুমে কোচ করে নিয়ে আসতে পারে জিনেদিন জিদান'কে।
জুভেন্তাস'কে বিদায় জানিয়ে গত মরসুমের শুরুতে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন রোনাল্ডো। তাঁর সঙ্গে প্রাথমিক ভাবে দুই বছরের চুক্তি রয়েছে। রোনাল্ডো এবং ক্লাব উভয় চাইলে এই চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। কিন্তু অ্যালেক্স ফার্গুসনের প্রাক্তন এই ছাত্রের পুরনো ক্লাবের প্রতি মোহভঙ্গ হয়েছে। রোনাল্ডো চাইলে রিলিজ নিয়ে বেরিয়ে আসতে পারেন। কিন্তু ক্লাব যদি এই নক্ষত্র'কে রিলিজ করতে না চায় তা হলে বড় অঙ্কের ট্রান্সফার ফি গুনতে হবে পিএসজি'কে। জুভেন্তাসেও এক মরসুম থেকে হাঁপিয়ে উঠেছিলেন রোনাল্ডো।
সিআর ৭ যদি শেষ পর্যন্ত পিএসজি-এর জার্সিতে খেলার জন্য ফ্রান্সের মাঠে পা রাখেন তা হলে দীর্ঘ দিনের প্রতিক্ষার অবসান হবে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর। বর্তমান প্রজন্মের সেরা দুই নক্ষত্র মেসি-রোনাল্ডো'কে এক সঙ্গে খেলতে দেখার স্বপ্ন দেখেন বহু ফুটবল অনুরাগী। পিএসজি'র দৌলতে সেই স্বপ্ন বাস্তবের রূপ নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই মুহূর্তে প্রিমিয়ার লিগের সপ্তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। অপর লিগে, লিগা ওয়ানে-এ শীর্ষে রয়েছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা নাইসের থেকে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে পিএসজি।












Click it and Unblock the Notifications