Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্য়াচেই অশ্লীল রোনাল্ডো! ভেঙচি কেটে পড়লেন উয়েফার কোপে

অ্যাটলেটিকো মাদ্রিদকে পরাজিত করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারফাইনালে পৌঁছানোর পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে অশ্লীল ভঙ্গীতে জয় উদযাপনের অভিযোগ এনেছে উয়েফা।

শেষ ষোলর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করে জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু, সেই ম্যাচেই জয়ের উদযাপনের সময় মাঠে 'অশ্লীল আচরণ' করেছেন বলে জানিয়েছে ইউরোপিয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা। বৃহস্পতিবার উয়েফার শৃঙ্খলারক্ষা কমিটি তাঁর সাজা নির্ধারণ করবে।

অশ্লীলতার দায়ে উয়েফার শাস্তির মুখে সিআরসেভেন

প্রথম লেগে জুভেন্টাসের বিরুদ্ধে মাদ্রিদের মাঠে ২-০ ফলে জয় পেয়েছিল অ্যাটলেটিকো। ওই দিন সমর্থকদের দিকে ঘুরে অশ্লীল অঙ্গভঙ্গীতে জয় উদযাপন করেছিলেন অ্য়াটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। যার জেরে উয়েফা তাঁকে ২২,৭০০ ডার জরিমানা করেছিল।

অ্য়াটলেটিকোর ওই জয়ের পর সবাই ধরে নিয়েছিলেন তারাই কোয়ার্টারফাইনালে যাচ্ছে। কিন্তু সব হিসেব পাল্টে দেন সিআরসেভেন। তাঁর তিন গোলে জুভেন্টাসের জয় নিশ্চিত হয়। শেষ বাঁশি বাজার পর, সিমিওনের ওই অশ্লীল অঙ্গভঙ্গীকেই ভেঙান রোনাল্ডো। আর সেই কারণেই তাঁকেও শাস্তির মুখে পড়তে হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+